জুম্মার দিন

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

জুম্মার দিন


জুম্মার দিন
শাকেরা বেগম শিমু


আজকের দিন শুক্রবার
পবিত্র এই দিনে,
ইবাদত আর দুরূদ পড়ে
জান্নাত নাও কিনে।

অনেক ভালো এদিন যদি
‘সুরা কাহফ’ পড়ো,
নবীর সুন্নত অনুসারে
জীবনটাকে গড়ো।

গোসল করা, নখকাঁটা
চুলছাটাও এদিন নেকি,
এদিন যেলোক হেলায় হারায়
সে তো বুদ্ধির ঢেঁকি।

এদিন যাদের মৃত্যু হবে
খুশিই তাদের জন্য,
কবর আযাব মাফ হয়ে যায়
ধন্য সেতো ধন্য।

তাই দুহাত তুলে প্রার্থনা
হে অসীম দয়াময়,
জুম্মাবারের দিনে যেন
আমার মরণ হয়।

লেখিকা: শাকেরা বেগম শিমু।
ঠিকানা: মিশিগান, আমেরিকা।

◈উসমান ইবনে আফফান (রা:) থেকে বর্ণিত,  তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শেখে ও অপরকে শিক্ষা দেয়’। [বুখারী ৫০২৭]◈

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬