প্রিয় নবীজি
মোঃ রিসালাত মীরবহর
মদীনায় ঘুমিয়ে আছে
প্রিয় নবীজির প্রাণ,
দেখতে যদি মন চায় তবে
মদীনাতে যান।
আরবের আকাশে বাতাসে
বইছে তাঁর সুঘ্রাণ,
নবীর শিক্ষায় জীবন গড়ুন
আল্লাহ বড় মেহেরবান।
বিদায় হজ্বে বলেছেন তিঁনি
নিয়মিত পড়বে কুরআন,
শেষ বিচারে রবো আমি
আল্লাহর উপর রেখো ইমান।
নবীর বারন
করো না ভুল পথে ভ্রমণ
সর্বদা করবে ভালো আচরন,
যদিও হয় কেউ তোমার দুঃখেরই কারণ।
দুনিয়ার রজনীতে
জেগে আছেন প্রিয় নবী,
বেহুশ মোরা দুনিয়ার কাজে
হুশ নাই মোদের আজি।
সর্বদা আল্লাহকে করবে স্মরণ
স্বার্থক যেন হয় তোমার মরণ,
আখেরাতে থাকতে ভালো আজীবন
নবীর প্রেমে কাঁদিও তুমি এই ভূবন।
প্রিয় নবীর আগমনে আলোকিত দুনিয়া
শেষ বিদায়ের কালে কাঁদিছে লোকেরা,
দ্বিনের পথে ফিরে এসো করো না হেলা
কবরে যেতে হবে ভাবিও বসে একলা।