তুমি মুহাম্মদুন
রুকসানা আফরোজ
তুমি মুহাম্মদুন, তুমি আহমাদুন,
পুন পুন প্রশংশিত, অধিক প্রশংসাকারী,
তুমি রাসুলুন,নাযীরুল
তুমি প্রেরিত পুরুষ, সতর্ককারী।
তুমি হাবিবুন, খালিলুন
অতিপ্রিয়, অন্তরঙ্গ বন্ধু খোদার জানি,
তুমি তার, মুরতাযা, মুজতাবা
আমরাও সন্তোষভাজন নির্বাচিত মানি।
তুমি হাকিমুন, আবত্বাহিয়্যুন
তুমি সূক্ষদর্শী একমাত্র মরুবাসী,
তুমি মুনতাক্কা, সাবিকুন
একমাত্র মনোনিত সদা অগ্রগামী।
তুমি আরাবিয়্যুন, মাক্কিয়্যুম মাদানিয়্যুম
তুমি্ আরব থেকে মক্কা মদীনায় বিস্তৃত,
তুমি ইয়াতিমুন, হাবিবুন হাওলা,
একমাত্র পিতৃহীন সর্বোত্তম বন্ধু মাওলার।
তুমি যাহিরুন, বাত্বিনুন
তুমিই একমাত্র প্রকাশ্য, অপ্রকাশ্য,
তুমি মুহাল্লিলুন, মুহারিমুন
তুমি হালাল হারাম পথপ্রর্দশক।
তুমি মুতাছাদদ্দিকুন, আমিরুন নাহিন
তুমি দানশীল আদেশকারী নিষেধকারী সব,
তুমি তুমিই শাফীউন মুত্বিউন
শেষবিচারে সুপারিশকারী তুমি শেষ ভরসা।
তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

