জীবন খাতার ছিন্ন পাতায়

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

জীবন খাতার ছিন্ন পাতায়


জীবন খাতার ছিন্ন পাতায়
রকিবুল ইসলাম


জীবন খাতার ছিন্ন পাতায়
কত কিছু লেখা,
হর্ষ বিষাদে কালের দ্বন্দ্বে
হয়নি ফিরে দেখা।

চেয়েছি যারে আপন করে
পাইনি তারে কভু,
সপেছি মোর সবটুকু তারে
ফিরেনি সে আর তবু।

জীবন মন্থিত রুপ রস
শত সুখের নির্যাস,
দুঃখ সয়ে দিয়েছি তারে
তবু সে মানেনি পিছুটান‌।

জীবন অভিধানে লেখা কাব্যে
কত কিছু আঁকা,
স্নৃতির কপাট বন্ধ হয়ে
ধুলোয় ভরেছে তাহা।

ধুলোয় মাখা স্মৃতির পাতা
নেইতো আর মলিন,
জীবন সাহাহ্নে এসে দেখি
সব হিসাব আজি গড়মিল।

লেখক: রকিবুল ইসলাম।
ঠিকানা: যশোর, বাংলাদেশ।

◈যখন তোমার কাছে অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে? আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে? [বিল গেটস]◈

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬