ক্ষমতা
মোঃ ছিদ্দিক মীরবহর
ক্ষমতার বলে যায় সব ভুলে
ক্ষমতা কে তোমায় দিল?
ক্ষমতার বলে যায় সব ভুলে
ক্ষমতা কে তোমায় দিল?
মানুষকে তুমি মানুষ ভাবোনি
বিধাতা ক্ষমতা কেড়ে নিলো।
কোথায় নমরুদ, ফেরাউন
কোথায় চেঙ্গিংস খান?
ক্ষমাতার বলে বলেছ তুমি
আমাকে প্রভু মান।
যুগ যুগ ধরে রাজা বাদশা যত
করেছে জুলুম-অবিচার,
অশির আঘাতে খন্ডিত করেছে
নিরাপরাধ জনতার।
মৃত্যুর কথা ভাবোনি কখনও
করেছো রাজকীয় ঘর,
বিজ্ঞান বলে কান পেতে শোন
নরকের গর্জন আর মানুষের চিৎকার।
ক্ষমতার নামে কিনেছো কি তুমি
মানুষের কান্নার অভিশাপ,
চিরদিন কারও থাকে না ক্ষমতা
বিধাতা কি করবেন মাপ?
দুর্বলের ধন নিয়েছো কারিয়া
ভ্রান্ত ক্ষমতার জোরে,
ভেবেছো কি তুমি থাকিবে বাচিঁয়া
কোন দিন যাবে না আর মরে?
নলছিটি, ঝালকাঠি।

