মাছের মেলা
নূর-ই-ইলাহী
ট্যাংরা মাছের লাফালাফি
পুঁটি মাছের গান,
বোয়াল মাছের দাঁড়ি ধরে
বোয়াল মাছের দাঁড়ি ধরে
সরপুঁটি দেয় টান।
দারর্কিনা কৈ হল্লা করে
করল শুরু খেলা,
মাগুর মাছ ছুটে এলো
মাগুর মাছ ছুটে এলো
বসলো মাছের মেলা।
রুই-কাতলার গল্প শুনতে
রুই-কাতলার গল্প শুনতে
শিং এগিয়ে আসে,
রাগা মাছ গুতো দিয়ে
রাগা মাছ গুতো দিয়ে
খিলখিলিয়ে হাসে।
বাইম মাছের বাঁশির সুরে
পাবদা নাড়ায় লেজ,
মলা ঢেলার খাবার খেয়ে
মলা ঢেলার খাবার খেয়ে
মাগুড় দেখায় তেজ।
ভেটকি মাছের তাড়া খেয়ে
ভেটকি মাছের তাড়া খেয়ে
পালিয়ে গেল শোল,
কাইক্কা মাছ ঠোঁটের গুতায়
কাইক্কা মাছ ঠোঁটের গুতায়
করলো গন্ডগোল।
চিংড়ি বলে ধরলে জেলে
সবাই হবে স্যুপ,
চাঁন্দা কাঁচকি চেঁচিয়ে বলে
চাঁন্দা কাঁচকি চেঁচিয়ে বলে
চুপরে ব্যাটা চুপ।
তেঁতুলিয়া, পঞ্চগড়
তেঁতুলিয়া, পঞ্চগড়
বাংলাদেশ।

Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: পরিণাম [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)

