বাবা ছিলো

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

বাবা ছিলো


বাবা ছিলো
শাকেরা বেগম শিমু


বাবা ছিলো নয়নমণি
আঁধার ঘরের বাতি,
অসুখ হলে মাথার কাছে
থাকতো জেগে রাতি।

বাবা ছিলো মাথার ছায়া
করতো আদর-শাসন,
এই হৃদয়ের খুব গভীরে
তাই যে বাবার আসন।

সেই বাবা আজ নেই জগতে
চলে গেছেন দূরে,
ডাক দিয়ে যায় হৃদয় তাকে
খুব সুকরুণ সুরে।

দু'হাত তুলে রবের কাছে
এই গুনাহগার কয়,
আমার বাবার তরে যেন
বেহেশত নসীব হয়।

লেখিকা: শাকেরা বেগম শিমু।
ঠিকানা: মিশিগান, আমেরিকা।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬