অজানা অচেনা
মহসিন আলম মুহিন
কত কিছু অজানা অচেনা
জানা বড়ই কঠিন,
তবুও তারে জানতে হবে
লাগে যদিও অচিন।
হাত বাড়ালেই পাবো ভেবে
একটু এগিয়ে যাওয়া,
তারে আর পেলাম কবে
খেলাম জোড়ে ধাওয়া।
পাশের বাড়ি বসত করে
মাথায় কালো চুল,
তারে নিয়েই ভেবে ভেবে
হারালাম জাত-কূল।
সন্ধ্যে বেলায় পুকুর ঘাটে
মাঝে মাঝে আসে,
মুখটা রাখে ভারী করে,
ভুলেও নাহি হাসে।
চাঁদ কপোলে তাঁর কালো তিল
ভাবতেই লাগে মায়া,
তাঁরই সাথে হোক মনের মিল
এটাই শুধু চাওয়া।
সিরাজগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ।

