বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে করণীয়

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে করণীয়


বর্তমানে টাকা পাঠানো থেকে শুরু করে বিল পরিশোধ সব কিছুতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দেশের মোবাইল ব্যাংকিং খাতগুলো। তবে তাড়াহুড়া বা অসাবধানতার কারণে অনেক সময় ভুল নম্বরে টাকা চলে গিয়ে ঘটতে পারে অঘটন।

এমন পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। বিশেষজ্ঞদের মতে, ভুল নম্বরে টাকা চলে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ প্রাপক টাকা তুলে ফেলার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

যে নম্বরে ভুল করে টাকা পাঠানো হয়েছে সেটিতে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে টাকা ফেরত পাওয়া তুলনামূলক ভাবে অনেক সহজ।

বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট লেনদেনের পাশে ‘ক্যানসেল’ অপশন দেখা গেলে সেটিতে ক্লিক করে টাকা ফেরত নেওয়া যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাতিল না করলেও অনেক ক্ষেত্রে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে আসে।

আর যদি নম্বরটিতে আগে থেকেই বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথমেই নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডিতে ট্রানজেকশন আইডি, তারিখ, সময় ও টাকার পরিমাণ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করতে হবে।

এরপর বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে কল করে অথবা লাইভ চ্যাটে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে জিডির কপি, জাতীয় পরিচয়পত্র এবং লেনদেনের তথ্য নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।

অনেকে ভুল নম্বরে টাকা পাঠানোর পর সঙ্গে সঙ্গে প্রাপককে ফোন করেন। যা অনেক ক্ষেত্রে বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।

কারণ প্রাপক বিষয়টি জানার পর দ্রুত টাকা তুলে ফেলতে পারেন বা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন। তাই আগে ভাগে অফিশিয়ালভাবে বিষয়টি অভিযোগ করে রাখলে বিষয়টি বেশ নিরাপদ হয়।

বিকাশ সরাসরি কারও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে অন্যকে দিতে পারে না। কারণ এতে প্রাপকের সম্মতি প্রয়োজন হয়।

প্রাপক যদি ভুল লেনদেনের বিষয়টি স্বীকার করে বা টাকা ফেরত দিতে রাজি হন, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত পাওয়া অনেক সহজ হয়। আর যদি প্রাপক রাজি না হয় হাহলে আইনি প্রক্রিয়ার সহায়তা নিতে হতে পারে।

ভুল নম্বরে টাকা পাঠানো এড়াতে টাকা পাঠানোর আগে নম্বর দুই-তিনবার মিলিয়ে নিন। প্রাপকের নাম দেখে নিশ্চিত হয়ে তারপর পিন নম্বর দিন। বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকা উচিত।

উল্লেখ্য, সচেতনতা ও দ্রুত পদক্ষেপই ভুল লেনদেনের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সবচেয়ে বড় উপায়।

Tags

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬