ছদ্মবেশ

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

ছদ্মবেশ



ছদ্মবেশ
মোঃ রিসালাত মীরবহর

দুর্নীতি আর অনিয়মের
বেড়াজালে ভাই,
সাধারন মানুষ আমরা
পিষে মরে যাই।

চোখের সামনে ঘটছে সব
হরেক রকম কান্ড,
যত দেখি তত বাড়ে
সাধু বেশে ভন্ড।

দেশের টাকা লুট করে
রাখে সুইস ব্যাংকে,
কদিন পরে দেশ ছাড়ে
সঙ্গে নিয়ে আপনজনকে।

ন্যায় নাই নীতি নাই
আছে শুধু খাই খাই,
যা পায় সবই চাটে
বাদ রাখেনা কিছু ভাই।

এভাবে চলতে থাকলে
ধ্বংস হবে দেশ,
দিনশেষে ফকির বেশে
ধরবে ছদ্মবেশ।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬