বাংলাদেশে বই পড়ার অভ্যাস কমে যাওয়ায় পাঠক হারিয়ে যাচ্ছে

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

বাংলাদেশে বই পড়ার অভ্যাস কমে যাওয়ায় পাঠক হারিয়ে যাচ্ছে


অবেলার ডাক।। বই পড়ার অভ্যাসে একেবারেই তলানিতে বাংলাদেশ। গড়পড়তায় একজন বাংলাদেশি পুরো বছরে মাত্র ৬২ ঘণ্টা বই পড়েন, সংখ্যার দিক থেকে এর পরিমাণ তিনটিরও কম। এর ফলে বই পড়ার অভ্যাস তথা পাঠাভ্যাস র‌্যাংকিংয়ে একেবারে তলানিতে ঠাঁই পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ২০২৪ সালের পাঠাভ্যাস সংক্রান্ত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান ৯৭তম স্থানে।

জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি বইপড়ুয়া দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বছরে গড়ে ৩৫৭ ঘণ্টা বই পড়েন, অর্থাৎ সপ্তাহে প্রায় সাত ঘণ্টা। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ভারত (৩৫২ ঘণ্টা) ও যুক্তরাজ্য (৩৪৩ ঘণ্টা)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স (৩০৫ ঘণ্টা) এবং ইতালি (২৭৮ ঘণ্টা)।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অবস্থান মাঝামাঝি। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই একমাত্র পাঠাভ্যাসে শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে, বাংলাদেশ (৬২ ঘণ্টা), পাকিস্তান (৬০ ঘণ্টা) ও আফগানিস্তান (৫৮ ঘণ্টা) বিশ্বের সবচেয়ে কম বইপড়া দেশের তালিকায় জায়গা পেয়েছে।

এক সময়ের সাহিত্যচর্চায় সমৃদ্ধ বাংলাদেশ আজ বই পড়ার অভ্যাস কে দ্রুত হারিয়ে ফেলছে। প্রকাশক ও শিক্ষকদের মতে, পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার আগ্রহ প্রায় হারিয়েই ফেলেছে অনেকে। বিশেষ করে মোবাইলে অতিরিক্ত সময় ব্যায় করার কারণে কেউ বই পাঠের প্রতি আগ্রহী হয়ে উঠছে না। ফলে দিন দিন পাঠক সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনের কারণে বর্তমানে কেউ আর আগের মতো বই পড়ছে না বা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ফলে নতুন করে পাঠকও তৈরি হচ্ছে না। যা দেশের সাহিত্য চর্চার ক্ষেত্রে ব্যাপক বিরুপ প্রভাব ফেলতে পারে।

Tags

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬