Hot Widget

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি:

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you

Add



বাংলা সাহিত্য সম্পাদনার চার বছর


আসসালামু আলাইকুম।

সবার প্রতি রইলো সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। আশাকরি সবাই ভালো আছেন। দেখতে দেখতে সাহিত্য জীবনের চারটি বছর পার করলাম। ক্ষুদ্র একজন মানুষ হিসেবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই চার বছরে সাহিত্য জগতের অসংখ্য দেশী ও বিদেশি গুণী লেখক, কবি ও সাহিত্যিকদের সাথে যোগাযোগ হয়েছে। খুব কাছ থেকে এসব অনিন্দ্য সুন্দর মানুষদের কথামালার সঙ্গী হতে পেরে নিজেকে আজ অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। বিশেষ করে দূরের মানুষগুলো কত যে কাছের হতে পারে সেটা আমি গভীর থেকে গভীরে উপলব্ধি করতে পেরেছি। মন দিয়ে এসব কবি লেখক ও সাহিত্যিকদের কথাগুলো, দুঃখগুলো, কষ্টগুলো বোঝার চেষ্টা করেছি। অনুরূপভাবে আমিও আমার মনের কথাগুলোকে তাদের সাথে বলার অফুরন্ত সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এ এক অমীয় সুধা। যে সুধা পান করার সৌভাগ্য সবার হয় না। কারণ এটি হৃদয়ের ভালোলাগা আর ভালোবাসার সৌন্দর্য্যে ভরপুর এক মায়াচ্ছন্ন কাব্যিক জগত। যা মানুষকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

অবেলার ডাক সবার জন্য সাহিত্য নিয়ে কাজ করাটা আমার জন্য খুব সহজ ছিল না। চার বছরের একটি যাত্রা। এই যাত্রায় যাত্রী হয়েছেন অসংখ্য লেখক, কবি ও সাহিত্যিক। কেউ থেকে গেছেন হৃদয়ের গহীনে আবার কেউ চলে গেছেন সাত সাগর তের নদীর ওপারে। হয়তো কেউ ভালো বাসেন দূর থেকে আবার কেউ ভালোবাসেন কাছ থেকে। ক্ষণকালীন এই জীবনে সবার প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমার মত একজন নগণ্য ও অযোগ্য মানুষের সাথে জীবনের কোন একটি সময় সাহিত্য চর্চা নিয়ে কাজ করেছেন তাদের প্রতি রইলো আমার হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া। আপনাদের পরামর্শ ভালোবাসা আর উৎসাহ নিয়েই আজ আমি সাহিত্য জগতের এই পঞ্চম বছরে পদার্পণ করেছি। সেই সাথে যারা প্রথম থেকে আজ অবধি আমার পাশে থেকে গেছেন তাদের কে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি।

একজন অনভিজ্ঞ, অদক্ষ ও অযোগ্য মানুষ হিসেবে অবেলার ডাক কে এগিয়ে নিয়ে যাওয়া আমার মত একজন সামান্য মানুষের পক্ষে অনেক বেশি কঠিন কাজ ছিল। বাংলা সাহিত্য কে খুব কাছ থেকে লালন করার চেষ্টা করেছি। ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি অগনিত মানুষকে। বোঝার চেষ্টা করেছি তাদের দুঃখ, কষ্ট, ব্যাথা ও বেদনাকে। গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি তাদের সুন্দর সুন্দর পরামর্শগুলোকে। কেউ কেউ আমাকে ভালোবেসেছেন সত্যিকারের হৃদয় দিয়ে। যা আমার জন্য অনেক বড় প্রাপ্তী হিসেবে গণ্য করছি।

সাহিত্য চর্চা করতে গিয়ে যখন দেখি দেশ-বিদেশ থেকে অবেলার ডাক এর অনলাইন পাঠক সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তখন নিজের জীবনের সব দুঃখ, কষ্টগুলোকে ভুলে যাই। বিশ্বের নানা প্রান্ত থেকে আজ অবেলার ডাক এর নিয়মিত পাঠক তৈরি হয়েছে। যা আমার জন্য অনেক বড় প্রাপ্তীর। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অ্যান্টার্কটিকা ও অষ্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষা-ভাষী মানুষ যখন অবেলার ডাক ওয়েবসাইট ভিজিট করেন তখন নিজের কাছে অনেক ভালো লাগে। যা আমাকে আরও বেশি উসাৎহী করে তোলে সাহিত্য চর্চার প্রতি। বিশেষ করে আমি কয়েকটি দেশের পাঠকদের প্রতি অনেক কৃতজ্ঞ। বাংলাদেশ, নেদারল্যান্ডস, আমেরিকা, রাশিয়া, জার্মানী, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন ও সিংগাপুর। এর মধ্যে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের পাঠক সংখ্যা সবচেয়ে বেশি। এর পরেই ইউরোপের দেশগুলোতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন।

আমি চেষ্টা করেছি আমার প্রিয় মাতৃভূমির বিভিন্ন প্রান্তের অসংখ্য গুণী লেখক, কবি ও সাহিত্যিকদের লেখাগুলোকে বিশ্ব দরবারে পৌছে দিতে। এই নিরলস যাত্রায় কেটেছে অনেক ভালোলাগার মূহুর্ত। কি পেয়েছি আর কি হারিয়েছি সেটা কখনও হিসেব নিকেশ করিনি। লক্ষ্য ছিল কেবল একটাই, গুণী লেখকদের মানসম্মত লেখাগুলোকে কিভাবে মনের মাধুরি দিয়ে সাজিয়ে প্রকাশ করা যায়। তাদের মনের গহীন থেকে সৃষ্ট শব্দগুলোকে কিভাবে পৌছে দেওয়া যায় সবার কাছে।

সাহিত্য চর্চার বিষয়ে আমার সাথে যারা যোগাযোগের চেষ্টা করেছেন তাদের সবার সাথে তৈরি করার চেষ্টা করেছি অনিন্দ্য সুন্দর এক সাহিত্য বন্ধন। মহান আল্লাহর রহমতে অনেক বাধা বিপত্তি সত্বেও আমি পাড়ি দিয়ে চলেছি সাহিত্য জগতের এই কঠিন পথ। এ এক মহা কাব্যিক যাত্রা। অনন্য সুন্দর এ যাত্রায় সঙ্গী হিসেবে থাকছেন দেশ ও বিদেশ থেকে অসংখ্য লেখক, কবি ও সাহিত্যিক। সাহিত্যের এ যাত্রায় আমার কারও প্রতি কোন অভিযোগ নেই, নেই কোন চাওয়া পাওয়া। 

আপনাদের সবার প্রতি রইলো দোয়া ও শুভকামনা। যারা আমার অবেলায় পাশে ছিলেন তাদের প্রত্যেক কে জানাই হাজারো সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।


আসুন সুস্থ্য ধারার সাহিত্য চর্চায় সবার সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]

Writer & Editor: Obalardak
E-mail:
 obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies