দু’মুখো সাপ
মোঃ রিসালাত মীরবহর
এক মুখে দুই কথা
যারা বলে ভাই,
তাদের মতো দু’মুখো সাপ
দুনিয়ায় নাই।
এক মুখে দুই কথা
যারা বলে ভাই,
তাদের মতো দু’মুখো সাপ
দুনিয়ায় নাই।
কথার বেলায় একরকম
কাজের বেলায় অন্য,
এমন মানুষ পেয়ে ভবে
হবে না কেউ ধন্য।
মুখে তারা সবই পারে
করে অনেক বড়াই,
বিপদ এলে পালিয়ে বেড়ায়
বলে আহা! ডাকলে না কেন আমায়?
রাগ ঢাক নেই তাদের
মুখ ভড়া হাসি,
যতই দেক মিথ্যা আশ্বাস
তবুও তাদের ভালোবাসি।

