সব জনতা

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

সব জনতা


সব জনতা
মোঃ রিসালাত মীরবহর

দেশটা যে ভাই যাচ্ছে তাই
কোন কিছুর বিচার নাই,
যেমন খুশি তেমন চলে
ন্যায়ের কথায় গাঁ জ্বলে।

হত্যা, ছিনতাই আর অবিচার
কবে পাবে মানুষ সুবিচার,
মুক্তি যদি নাই মেলে
পাবো কি সব হারিয়ে গেলে?

নাই লাজ নাই শরম
আছে কেবল ক্ষমতার গরম,
জীবন চলে অপকর্মে
লেখা আছে ভাই কোন ধর্মে?

ভালোবাসা নাই আজ
হারিয়ে গেছে মহৎ কাজ,
স্বার্থের টানে সবই পারে
যা খুশি আজ তাই করে।

এই বুঝি ভাই স্বাধীনতা
অনেক দামে কেনা,
মুক্তির আশায় জেগে আছে
আমার দেশের সব জনতা।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।

আরও পড়ুন: পরকীয়া।

আরও পড়ুন: মুমিনের পতন।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।

ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]


📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬