রবিউলের চাঁদ
বি এম মিজানুর রহমান
জাহেলিয়ার আঁধার কাটে
রবিউলের চাঁদে,
জন্ম ওফাত বারো তারিখ
তাইতো হৃদয় কাঁদে।
আরবি হিজরি রবিউলে
পাঁচশ সত্তর সালে,
জন্ম নিলেন মায়ার নবী
সোম বার ভোরের কালে।
ছোট্ট বেলায় এতিম নবী
মা বাবা হন হারা,
সততা গুণ দেখে শুনে
আল আমিন কয় তারা।
চাঁদের কিরণ কোরআন হাতে
দিলেন রবের দীক্ষা,
শান্তি সুখে বাঁচতে হলে
নাও কুরআনের শিক্ষা।
রবিউলের চাঁদে এসো
দরুদপাঠে থাকি,
কুরআন হাদিস সুন্নাহ্ মেনে
এক খোদাকে ডাকি।
কোটাকোল, লোহাগড়া, নড়াইল।

