রাসুলের জন্মক্ষণ

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

রাসুলের জন্মক্ষণ


রাসুলের জন্মক্ষণ
মাহবুব হাসান


শামদেশের ঐ অট্টালিকায় 
নুর ছড়িয়ে পড়ে,
ঝলমলে এক নুরের জ্যোতি 
মা আমিনার ঘরে।

সুবহে সাদিক ভোর বেলাতে 
মরুর বুকে ফোটে ফুল,
নিখিল ধরা আলোকিত 
তাসবী জপে সৃষ্টিকূল।

পাথর-মাটি বৃক্ষরাজি 
ছড়ায় হাসির ফোয়ারা,
প্রিয় নবীর আগমনে 
তৃপ্ত মরু সাহারা।

খরায় পোড়া সামাভ অঞ্চল 
মিটায় জলের তৃষা,
মূর্তিগুলো হয় নত আর 
শয়তান হারায় দিশা।

হাজার বছর প্রজ্বলিত 
আগুন নেভে সেই ক্ষণে,
দু’জাহানের বাদশা প্রেমে 
দরুদ জমে হৃদকোণে।

মক্কার বাতাস মাখলো গায়ে 
মুহাম্মদের খুশবু,
খোশখবরে পাখপাখালি 
ডাকলো কুহু-কুহু।

জাহেল জাতি পেলো জ্যোতি 
কাটলো আঁধার ঘোর,
জীর্ণ ধরায় নতুন আলোয় 
হলো শ্রেষ্ঠ ভোর।

তিতাস, কুমিল্লা।

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬