নবীর আগমন

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

নবীর আগমন


নবীর আগমন
মোঃ রুবেল হোসাইনী


নূরের নবী প্রেমের কবি
নাই তো তাহার তুলনা,
নূরের চেরাগ জ্বেলে আলো 
কে এলো তা বলোনা?

পাঁচশত সত্তর খ্রীস্টাব্দে 
বারোই রবিউল আউয়ালে,
ইয়ামুল ইছনাইন সুবহে সাদিক 
মা আমিনার কুলেতে।

তাসরিফ আনলেন নূরের নবী 
বনু হাসিমী গোত্রতে,
মৃত বৃক্ষ সতেজ হলো
প্রাণ পেলো সে আলোতে।

শুকনো স্তনে দুধ আসিলো 
নবী আগমনের তরেতে,
অন্ধজগত দৃষ্টি পেলো
নবীর নূরের জ্যুতিতে।

জাহেলিয়াত মুক্তি পেলো
নবীর নূরের পরশে,
আনন্দে আজ মাতুয়ারা
সারা সৃষ্টি ভবেতে।

মহামানবের আগমনে
দূরূদ পড়িলো সবেতে,
দো-জাহানের বাদশা নবী
আসলেন আরব দেশেতে।

মুসলিম উম্মাহর পথ দেখাতে 
এলেন নবী ত্বরাইতে,
সকল প্রাণে রহমত এলো
নবীর চরণধূলিতে।

সবাই মিলে দূরূদ পড়ে
নবীর আগমনের খুশিতে,
শ্রেষ্ঠ নবী পাইলাম মোরা
শ্রেষ্ঠ কিতাব সহিতে।

না চাহিতেই পেয়েছি মোরা 
নবীর উম্মত হইতে,
সেই খুশিতে শোকর হাজার 
ওগো মাবুদ এলাহে।

◈তোমরা নিজেরা সৎ কাজ করো এবং ওপরকে সৎ কাজের নির্দেশ দাও। [সুরা: বাকারা, আয়াত: ৪৪]◈

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬