
অবেলার ডাক।। আজ কবি হুমায়ুন বিন হাবিব এর ৬৪তম জন্মদিন। বাংলা সাহিত্যের বরেণ্য কবি, সাহিত্যিক ও সংগঠক হুমায়ুন বিন হাবিব ১৯৬৩ সালের ০৭ জুলাই পুরনো ঢাকার হাজারীবাগের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। তিনি একজন মননশীল কবি, ছড়াকার ও লেখক।
সাহিত্যাঙ্গণে তিনি হুমায়ুন বিন হাবিব নামে অত্যন্ত সুপরিচিত। তাঁর পিতা মরহুম হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং মাতা মরহুমা রোকেয়া রহমান ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি, হাজারীবাগ শাখার একজন সক্রিয় সংগঠক ও সফল গৃহিণী। তিনি সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহণ করেন। তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১১টি। এছাড়া তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য ৪টি একক গ্রন্থ হচ্ছে- আমি পাহাড় তুমি মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাবে, হেঁটে যায় বিষণ্ণ শালিক, তুমি শুধু তোমাকে দিও ও তোমার ওই নীল শাড়িটা।
কবি হুমায়ুন বিন হাবিব বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের একজন নিয়মিত লেখক হিসেবে সবার কাছে অতি পরিচিত। তিঁনি সর্বপ্রথম ২০২৩ সাথে ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্যি ম্যাগাজিনের প্রথম প্রকাশিত কপিটি সংগ্রহ করেন। এছাড়া ২০২৫ সালে তিনি সর্ব প্রথম ‘অবেলার ডাক’ বর্ষসেরা সাহিত্য পুরুস্কার লাভ করেন। ছোটবেলা থেকেই হুমায়ুন বিন হাবিব সাহিত্যচর্চার প্রতি আগ্রহী ছিলেন। বিশেষ করে তিনি বাংলা কবিতা, ছড়া ও সবার উপযোগী ভাষায় লেখালেখি শুরু করেন। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখিতে নিজেকে মনোনিবেশ করেন। তিঁনি বাংলা ভাষার সৌন্দর্য ও মানবিক আবেগকে ছন্দে সাজানোর চেষ্টা করেন। হুমায়ুন বিন হাবিব তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, সমাজবোধ, শিল্পী মনের উন্মেষ ও নানান অনুভূতির প্রতিফলন ঘটিয়ে থাকেন। তাঁর লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় অর্থের গভীরতা ফুটিয়ে তোলা এবং ছন্দের মাধ্যমে পাঠকের মনে আবেগের সুর ছড়িয়ে দেয়া।
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে তার সাহিত্যি বিষায়ক বিভিন্ন লেখাগুলো নিয়মিত প্রকাশ হয়ে আসছে। তাঁর সাহিত্য কর্মগুলো শুধুমাত্র মন কাড়ে না, বরং তা বড় পাঠক হৃদয়েও জায়গা করে নেয়। কবি হুমায়ুন বিন হাবিব এমন একজন মননশীল কবি, ছড়াকার ও সাহিত্যিক যিনি নিজের রচনায় সহজ ভাষায় গভীর ভাব প্রকাশ করে বাংলা সাহিত্যের দীর্ঘ প্রেক্ষাপটে তাঁর অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করেছেন। ফলে তাঁর লেখা সবার মনে পাঠচর্চা ও ভাষার সৃজনশীলতা বৃদ্ধি করার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ পাঠক মনে সাহিত্যের প্রতি ব্যপক আগ্রহ ও মানবিক চিন্তাধারার সঞ্চার ঘটাতে অত্যন্ত সফল হচ্ছে।
গুণী এই কবির জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্থতা প্রত্যাশ করে শুভেচ্ছা জানিয়েছেন অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।
আরও পড়ুন: ছোটঘর [Click]।
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।
📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Writer & Editor: Obalardak
E-mail:obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, BangladeshE-mail:obalardak@gmail.com
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]


.png)