আল্লাহ প্রদত্ত সৌন্দর্যই আসল সৌন্দর্য

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

আল্লাহ প্রদত্ত সৌন্দর্যই আসল সৌন্দর্য


মহান আল্লাহ তায়ালা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ট জীব। অর্থাৎ ইসলামি পরিভাষায় যাকে বলা হয় 'আশরাফুল মাখলুকাত' (আরবি: أشرف المخلوقات) অর্থ ‘সৃষ্টির সেরা জীব’। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে।’ (সূরা আত-তীন, আয়াত ৪)। অর্থাৎ মহান আল্লাহ এই আয়াত দ্বারা এটাই স্পষ্ট করেছেন যে, মানুষকে তিঁনি সব থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয় তিঁনি মানুষকে জ্ঞান ও বুদ্ধি দান করেছেন। যাতে করে তারা ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখে। ইসলামের শিক্ষা অনুযায়ী, মানুষ তার সততা, সৎকর্ম এবং আল্লাহর হুকুম পালনের মাধ্যমেই প্রকৃত ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে।

সৌন্দর্যের প্রতি সবার আকর্ষণ থাকে। স্বাভাবিক ভাবেই মানুষ মহান আল্লাহ তায়ালার সেরা সৃষ্টি। এতে কোন সন্দেহ নেই। তবে মানুষের মধ্যে মানুষের ভিন্নতা রয়েছে। চেহারায় কিংবা গঠনে কিংবা সৌন্দর্যে। মহান আল্লাহ তায়ালা মানুষকে বিভিন্ন রূপে তৈরি করেছেন। নিশ্চয়ই তিঁনি উত্তম পরিকল্পনাকারী এবং দয়ালু। কারণ মহান আল্লাহ নির্ধারণ করেন তিঁনি কাকে কিভাবে তৈরি করে দুনিয়াতে পাঠাবেন।

প্রতিদিন আমি আমার কর্মস্থলে উপস্থিত থাকি। স্বাভাবিক ভাবেই অসংখ্য মানুষের সাথে দেখা হয়, কথা হয়। এমন করে একজন অচেনা মানুষও হয়ে ওঠে চেনা। একদিন সকালে আমি আমার অফিসে বসে আছি। এমন সময় একজন লোক আসলো আমার কাছে। এর আগেও বেশ কয়েকবার কথা হয়েছে। আজ লক্ষ করলাম ওনার মন ভিষণ বিষন্নতায় ভরা। চোখে মুখে কষ্টের ছাপ। শুধু তাই নয় ওনাকে বেশ চিন্তিত মনে হলো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার? মন খারাপ কেন? উত্তরে উনি জানালো, ভাই মন ভালো নেই। 

আমি কৌতুহলবশত জানতে চাইলাম কেন? কি হয়েছে? উত্তরে জানালো, একটি সমস্যায় পড়ে গেছি। কি করবো ঠিক বুঝতে পারছিনা? আমি খুব সাবলিল ভাবে জানতে চাইলাম অনুগ্র করে আমাকে বলুন। দেখি আমি কোন সমাধান খুজে পাই কিনা? উনি একটু শান্ত হয়ে বললেন, ভাই আমি দেখতে একটু কালো। তাই একটু সুন্দর হতে ইচ্ছা করেছিল। মনে হয়েছিল অন্যসব সুন্দর মানুষের মত আমিও আমার চেহারায় সৌন্দর্য বৃদ্ধি করি। কিন্তু এটা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। অধিক সুন্দরের আশায় মেয়েদের স্কীনে ব্যবহার করা একটি ক্রিম কিনেছিলাম। নিয়মিত সেই ক্রিম আমি আমার গালে মাখতে থাকি। কিন্তু কিছুদিনপর অনুভব করলাম, আমার গাল বেশ লাল হয়ে উঠছে এবং সেখানে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। অবস্থা এমন হলো যে, আমি বাধ্য হয়ে গেছি ক্রিমটি ব্যবহার করা থেকে।

কিন্তু ক্রিম ব্যবহার করা বন্ধ করলেও এর প্রতিক্রিয়া শেষ হয়ে যায়নি। এই যে দেখুন কি অবস্থা ! বলেই ভদ্রলোক তার দু’গাল আমার চোখের সামনে ধরলেন। আমি একটু কৌতুহল হয়ে একটি টর্চ লাইট নিয়ে তা দেখলাম। কি আশ্চার্য ওনার গালে যেখানে ইনফেকশন ছড়িয়ে পড়েছে সেখান থেকে চামড়ার ভিতর দিক থেকে মনে হচ্ছে ছোট ছোট গর্তের মত দেখা যাচ্ছে। শুধু তাই নয় ওনার ইনফেকশন বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করল ভাই এখন কি করবো একটু বলতে পারেন? আমি লোকটির অসহায় অবস্থা বুঝতে পারলাম। কি কষ্ট নিয়ে আছেন মনে। এক পর্যায়ে উনি আমার কাছে জানতে চাইলেন ফুটপাতের মলম ব্যবহার করে দেখবেন কিনা? আমি ওনাকে বললাম, কখনওই না। এটা করতে যাবেন না। বরং আপনি একজন ভালো ডাক্তার দেখান যিনি কিনা চর্ম বিষেশজ্ঞ এবং এও বলে দিলাম যে, অন্য কোথাও দেখাবেন না।

এরপর তিন দিনের মাথায় উনি আবার আমার সাথে দেখা করলেন এবং জানালেন ডাক্তার দেখিয়েছেন। তিনি কিছু ওষুধ ও স্কীন পরিস্কারের জন্য লোশন দিয়েছেন। আগের চেয়ে ক্ষত কিছুটা কমে আসছে। এখন ওনার চোখে মুখে আর বিষন্নতার ছাপ নেই।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলে দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টির সেরা জীব করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। কখনও কখনও আমরা আমাদের সব প্রাপ্তীর পরও অতৃপ্ততায় ভুগী। ফলে আমাদের মধ্যে অনেক সময় চরম হতাশা, ক্ষোভ, লোভ কিংবা আকাঙ্খার তৈরি হয়। যার পরিণতিতে আমরা ভুল করে ফেলি এবং কখনও কখনও এই ভুলের চড়া মাশুল গুণতে আমাদের। প্রকৃতির সুন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য। যা আপনাকে কখনও বিপদে ফেলবে না। আর তাই আমরা সবসময় প্রকৃতির মধ্যে বসবাস করতে শিখব। বিশেষ করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার বিষয়েও বেশ সচেতন হবো। বাইরের প্রস্তুতকৃত খাবার না খেযে সবসময় বাসায় তৈরি খাবারগুলো খাওয়ার অভ্যাস করবো। এছাড়া প্রকৃতির নিবীর বিচরণে যে খাবারগুলো মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য হালাল করেছেন সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবো।

মূলত মহান আল্লাহ প্রদত্ত সৌন্দর্যই আসল সৌন্দর্য। যার সাথে কোন কিছুর তুলনা হয় না। আমরা লোভে না পড়ি। আমরা আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই যেন সন্তুষ্ট থাকি। আমারা আমাদের বাহ্যিক সৌন্দর্য  বৃদ্ধি করতে নয় বরং মনের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি মনযোগী হই। যাতে করে মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি। তবেই তো আমরা আমাদের জীবনে সুখী হতে পারবো। আসুন আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে কাজ করি। যেখানে থাকবেন না কোন হিংসা, বিদ্বেষ, লোভ কিংবা লালসা। যেখানে প্রতিটি মানুষ হয়ে উঠবে এক অনন্য গুণের অধিকারী। যারা পৃথিবীর জন্য হয়ে উঠবে আর্শীবাদ। বয়ে আনবে সমাজ ও রাষ্ট্রে জন্য সাফল্য।



লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।


Join Us:

অবেলার শপ: [Click]

আরও পড়ুন: ছোটঘর [Click]

টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]

হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]


প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]

নিয়মিত ভিডিও কনটেন্ট পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]

আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]

[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]

[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]

[Risalat Mirbahar] [Writer & Editor: Obalardak] [E-mail: obalardak@gmail.com] [Barishal Sadar. Barishal. Bangladesh] [Mobile: +8801516332727 (What's App)] [Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬