নূর-ই-ইলাহী
এই শহরে মায়ের আদর
খুঁজি হাজার বার,
মা যে আমার বেহেশতি ফুল
মা যে আমার বেহেশতি ফুল
মুক্তো-মনিহার।
শান্তিসম আঁচল যে তার
স্বর্গ সুখের নীড়,
আমার মাকে দেখতে করে
আমার মাকে দেখতে করে
ফুলপাখিরা ভীর।
এই না নীড়ে জনম ভরে
এই না নীড়ে জনম ভরে
কাটলো মায়ের দিন,
কেমন করে শোধবো ওরে
কেমন করে শোধবো ওরে
আমার মায়ের ঋণ।
ইট পাথরের শহর জুড়ে
কোথায় পাব তাঁরে,
মা যে আমার বসত করে
মা যে আমার বসত করে
দূরের মাটির ঘরে।
কেমনে পাব মায়ের দেখা
কেমনে পাব মায়ের দেখা
ভাবি নিতুই রোজ,
চাঁদ হাসে যে তারার সাথে
চাঁদ হাসে যে তারার সাথে
সেথায় করি খোঁজ।
খোঁজ না পেয়ে আবার আমি
গাঁয়ের বাড়ি যাই,
সোঁদা মাটির গন্ধে আমি
সোঁদা মাটির গন্ধে আমি
অতীত ফিরে পাই।
হাত বাড়িয়ে হাসিমুখে
হাত বাড়িয়ে হাসিমুখে
ডাকছে আমার মায়,
পথ চেয়ে যে অধীর আমি
পথ চেয়ে যে অধীর আমি
তোমার অপেক্ষায়।
আর যাব না কোথাও মাগো
আর যাব না দূরে,
তুমি আমার আশার আলো
তুমি আমার আশার আলো
এই না মনের ঘরে।
পঞ্চগড়, বাংলাদেশ।
পঞ্চগড়, বাংলাদেশ।

