স্বপ্ন ভ্রমণ

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

স্বপ্ন ভ্রমণ


স্বপ্ন ভ্রমণ
আয়াজ আহমদ বাঙালি

ইচ্ছে করে নীল সাগরটা
দ্রুতই দিতাম পাড়ি,
তিমির বুকে মজায় বসে
যেতাম দৈত্য-বাড়ি।

ইচ্ছে করে আকাশ ছুঁতে
রঙধনুর পথ ধরে,
হাত লাগিয়ে ঘুমের তারা
নিতাম থলে ভরে।

ইচ্ছে করে মেঘের গায়ে
রূপের বাহার আঁকি,
চাঁদের সাথে সন্ধ্যাবেলা
কাজে দিতাম ফাঁকি‌।

ইচ্ছে করে জঙ্গল গিয়ে
মাতি পাখির গানে,
সবুজ ঘাসের মিষ্টি গন্ধ
ছড়ুক ভুবন পানে।

লেখক: আয়াজ আহমদ বাঙালি।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬