নূরুল করিম
শহীদী মৃত্যু দিও গো প্রভু
শহীদী মৃত্যু দিও,
জান্নাতীদের মিছিলটিতে
পথ হারাকে নিও।
শাহাদাতের তামান্না আজ
এই হূদয়ে বাজে,
দ্বীন কায়েমের তপ্ত পথে
প্রেরণা পায় কাজে।
দেশে দেশে মানবতার
চলছে হাহাকার,
জালিম শাহীর অত্যাচারে
দূর্ভোগ জনতার।
দ্বীন কায়েমের কাফেলা
ছুটে চলে অবিরাম,
দিকে দিকে খুঁজে ফিরি
মুক্তিরই পয়গাম।
অত্যাচারীর বুলেট বোমা
করি নাকো ভয়,
ছুটে চলি খালিদ বেশে
তাগুত করতে লয়।
মুসাফির বেশে ছুটি চলি
ছেড়ে আপন মায়া,
শহীদী আত্মায় ছুঁতে চাই
তোমারই আরশ ছায়া।
আমি চাই দ্বীন কায়েমে
দিক সকলে সাড়া,
আনি চাই রাশেদার
সোনালী অতীত ধারা।
আমি চাই শোষণবিহীন
বিশ্ব সাজাতে আজ,
আমি চাই দ্বীনের তরে
গড়তে তোমার রাজ।

