পাপী অধম

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

পাপী অধম



পাপী অধম
মোঃ রিসালাত মীরবহর

মানুষের তরে মানুষের এখন আর
কাঁদে নারে এ মন,
মানব হত্যা মহাপাপ
জানো না কিরে অধম?

ভাগ্য তোরে এনেছে পৃথিবীতে
আল্লাহ বড় মেহেরবান,
তুই কিরে অধম গেছো ভুলিয়া
আজরাঈল কবজ করবে তোর জান?

মুমিনেরা তো বেহুশ নাই তাদের হুশ
মৃত্যুর পর দিবে কি হিসাব তাই ভাবিয়া,
তুই কিরে অধম বুঝাস না তোর মন
ভাববি পরে বসে কাঁদিয়া কাঁদিয়া?

নবীরা কেবল কাঁদেরে পাগল
দয়ার সাগরে ভাসিয়া,
তুই কিরে অধম যাবিরে জাহান্নামে
এভাবে হাঁসিয়া হাঁসিয়া?

আজকে না হয় বুঝলিনারে অধম
মৃত্যুর কি কঠিন যন্ত্রণা,
আসবে একদিন পাবি নাকো রেহাই
কাজে আসবে না আর কোন মন্ত্রণা?

তুই কিরে অধম ভাবিয়া বেড়াস
হবে নারে তোর কখনো মরণ,
এখনও পাগল আছেরে সময়
আল্লাহকে কর স্মরণ।

দেখাসনা আর তাকব্বরী বাহাদুরী
করিসনা আর পাপ,
মৃত্যু তোর খুব কাছেরে পাগল
কবরে আছে বিষধর সাপ।

নবীর পথে চলরে অধম
আল্লাহ কে এখনো মান,
তওবা করলে পাবিরে ক্ষমা
আল্লাহ সে তো মহান।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।

আরও পড়ুন: পরকীয়া।

আরও পড়ুন: মুমিনের পতন।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।

ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]


📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬