ধনী গরীব

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

ধনী গরীব


ধনী গরীব
মোঃ রিসালাত মীরবহর

ধনীরা আজ সাধু লোক
হয়ে গেছে তাদের কত টাকা,
গরীব কেবল হচ্ছে গরীব
তাইতো তাদের পকেট ফাকা।

ধনীরা আজ চড়ছে উড়োজাহাজ
ঘুরছে কত দেশ,
গরীব কেবল খাচ্ছে মার
দারিদ্রতার নাইতো শেষ।

ধনীদের টাকা আজ
বিদেশী ব্যাংকে জমছে রাশিরাশি,
গরীব শুধু কাঁদছে পড়ে
খাচ্ছে পঁচা বাসি।

ধনীরা চড়ে পাজেরো
আর দামী প্রাইভেট কারে,
গরীবের শুধু ঘাম ঝড়ে
দিনরাত পরিশ্রম করে।

ধনীদের রয়েছে কালো টাকা
আর ক্ষমতার হাতিয়ার,
গরীবরা তাদের খেলার পুতুল
করবে কি তারা আর?

ধনীদের জন্য রয়েছে সমাজে
সকল সুযোগ সুবিধা,
আইনে ফেসে গরীবের কেবল
হচেছ অসুবিধা।

ধনীরা খায় ফাষ্টফুড
আর দামী বিরিয়ানী চাইনিজ,
গরীব খুশি একমুঠো ভাতে
সাথে লবন আর মরিচ।

ধনীরা থাকে অট্টালিকায়
রুমে থাকে এসি,
গরীব থাকে রাস্তার পাশে
গায়ে পড়ে মাছি।

গরীবের টাকা লুট করে
আজ হয়েছে বড় ধনী,
গরীব থাকে অতি কষ্টে
ধনীরা দেয় বাণী।

ধনীরা সেজেছে সাধু ব্যক্তি
সমাজ করছে শাসন,
গরীব মরে অতি কষ্টে
তাই সুখ খোজা বারণ।


লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।

আরও পড়ুন: পরকীয়া।

আরও পড়ুন: মুমিনের পতন।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।

ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]


📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬