অবেলার ডাক সম্পাদকের বিশেষ কিছু উক্তি

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

অবেলার ডাক সম্পাদকের বিশেষ কিছু উক্তি


✾সম্পাদকের বিশেষ কিছু উক্তি✾

☞ জীবনে প্রথম যাকে সত্যিকারে ভালোবেসেছি সেই মানুষটাই বুঝিয়ে দিয়ে গেছে ভালোবাসায় প্রতারণা আছে।

☞ যাকে কখনও ভালোবাসিনি কিংবা জীবন সঙ্গী হিসেবে চাইনি তাকে নিয়েই এখন জীবন চলছে।

☞ অনেক মানুষকে জীবনে সরল মনে বিশ্বাস করেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি অথচ তাদের অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে।

☞ আমি বা আমার পরিবার যাদের সবচেয়ে বেশি উপকার করেছি তারাই জীবনে আমাদের সবচেয়ে বেশি সমালোচনা আর ক্ষতি করেছে।

☞ একসময় আমাদের যখন অর্থ ছিল তখন সবাইকে আপন মনে হতো, আর আজ যখন সবার অর্থ হয়েছে তখন সবাইকে পর মনে হয়।

☞ কখনও চাকরি করে টাকা কামাতে হবে সেটা ভাবিনি, ভেবেছি মানুষের উপকারে কখন আসতে পারবো এই আমি।

☞ বাবার সারা জীবনের কষ্টের বাড়িটা একসময় আমার মনে হতো, অথচ আজ মনে হয় অন্য কারও।

☞ নিজেকে আমি কখনও মেধাবী মনে করি না, কারণ মেধা থাকে কেবল পয়সাওয়ালাদের।

☞ একসময় নদীর পাড়ে পানির স্রোত দেখতাম, দেখতাম রাতের রুপালী চাঁদ, দেখতাম সাদা বক আর নানা রঙের পাখি অথচ এখন সময় কাটে চার দেয়ালের মাঝে, কেবল বন্দি আমি।

☞ সৎ মানুষের টাকা থাকে না, থাকে কেবল মনুষত্ব। আর মনুষত্ব কখনও বিক্রি করা যায় না।

☞ ছোটবেলায় ৩৬ জাতির সাথে ১৮ বছর একসাথে পাড় করেছি, কখনও কারও শত্রু হইনি। কিন্তু আশ্চর্যের বিষয় নিজের পৈত্রিক ভিটায় একটি জাতির সাথে বাস করতে গিয়ে চারপাশের অসংখ্য মানুষের শত্রু হয়েছি।

☞ বাবা ছাড়া টাকার জন্য কারও কাছে কখনও হাত পাতিনি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সাহিত্যকে ভালোবাসতে গিয়ে অনেকের কাছে এখন হাত পাতি আমি।

☞ আগে সাহিত্য জগতের কেউ আমাকে চিনত না, এখন আল্লাহর রহমতে অনেকেই চেনে। কিন্তু এই চেনার পিছনে রয়েছে অনেকের অবজ্ঞা, অযত্ন, গালমন্দ আর সমালোচনা।

☞ প্রিয় দাদার কাছ থেকে জীবনে অনেক দামী কথা শুনেছি। তার কথাগুলো তখন দামী মনে হয়নি। অথচ তার মৃত্যুর পর সেই কথাগুলো এখন আমার কাছে অনেক দামী মনে হয়।

☞ খুব ভালো লাগে তখনই যখন দেখি নতুন কেউ আমাকে অনুসরণ করে লেখালেখির জগতে পা বাড়িয়েছে। তখন মনে হয় সাহিত্যের প্রতি আমার ভালোবাসা স্বার্থক হয়েছে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।


আসুন সুস্থ্য ধারার সাহিত্য চর্চায় সবার সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]

Writer & Editor: Obalardak
E-mail:
 obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬