বৃষ্টি ও প্রিয়া

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

বৃষ্টি ও প্রিয়া

বৃষ্টি ও প্রিয়া
মোঃ রিসালাত মীরবহর

বৃষ্টি সে কেন 
অঝোর ধারায় ঝড়ে,
আমার প্রিয়া কি আমায় 
এখনও মনে করে?

এখনও পাইনি আমি 
একটুখানি সুখ,
বানিয়ে ফেলেছি মনের মাঝে 
এ কেমন অসুখ।

প্রিয়ার কথা মনে করে 
ফেলছি চোখের জল,
একা পথের পথিক আমি 
ছাড়ছি নাতো হাল।

ভাবছি আমি একা বসে 
হারানো সব স্মৃতি,
তোমার তরেই ছিলো আমার 
সকল কবিতা আবৃত্তি।

হারানো জিনিস যেমন
আসে না আর ফিরে,
তুমিও তেমনি হারিয়ে গেছ 
অনেক মানুষের ভিড়ে।

রাত জাগা পাখি হয়ে 
থাকবো কত পথ চেয়ে,
না দেখায় মন পোড়ে 
তবু কেন দূরে সরে।

মনের মাঝে আঁকি তারে 
নাইবা তার দেখা মেলে,
কষ্টে গড়া মন তাই 
ভুলে ভরা এ জীবন।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬