মোঃ রিসালাত মীরবহর
অর্থ নেই বলে আজ
হতে পারিনি গুনধর,
যারা ছিল একসময় আপন
তারা হয়ে গেছে পর।
ক্ষুধার রাজ্যে বিলীন সবই
নেইতো সুখের ছোয়া,
এমনি ভাবে কাটছে দিন
কোনমতে দু’বেলা।
ছোট বেলাতে বাবার আমলে
দেখেছিলাম কতো ভক্ত আর স্বজন,
প্রায়ই তারা আসতো বেড়াতে
কতোনা ছিল আয়োজন।
আজ আর দেখা মেলে না তাদের
কোথায় যেন হারিয়ে গেছে তারা,
সু-দিনে ছিল খুব কাছের হয়ে
দুর্দিনে চেনেনা যারা।

