কুঁজো বুড়ি

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

কুঁজো বুড়ি



কুঁজো বুড়ি
মোঃ রিসালাত মীরবহর


গিয়েছিলাম বুড়ির কাছে
বলল আহা হা হা,
ক্ষুদে বাচ্চা নিয়ে এসে
দিচ্ছ কেন ঘা?

রোগে পড়ে বাচ্চা আমার
যা তা অবস্থা,
তেল পড়াতে হবে ঠিক
দিলাম ব্যবস্থা।

বুড়ির শরীর খুবই খারাপ
দম যেন যায় যায়,
সময় ফুরিয়ে এলে বাপু
চলে যাব হায়।

ঠান্ডা কাশে জর্জরিত
বুড়ির দেহখানি,
ডাক্তার আজও হয়নি দেখা
রবকে কেবল চিনি।

বুড়ির কথা শুনে আমি
অবাক হয়ে যাই,
এমন মানুষ খুজে বল
ভবে কোথায় পাই?

বয়স তার আশি পার
দেয়না পুরুষ দেখা,
রবকে সে আপন ভাবে
মনে বড় ব্যথা।

কুঁজো দিয়ে হাটে বুড়ি
বড়ই নড়বড়ে,
বিছানাতে রোগা বুড়ি
আল্লাহ আল্লাহ করে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬