জীবন নদী

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

জীবন নদী








জীবন নদী
মোঃ রিসালাত মীরবহর


আজ আর নয়কো দেরি
দিতে হবে জীবন নদী পারি,
যেতে হবে দূর সমুদ্রের মাঝে
রবি যেমন সকাল সাজে।

জীবনের সব মায়া করে ত্যাগ
পাড়ি দিতে হবে সাগর পথ,
আসবে ঝড় বইবে বাতাস
নেইতো ভয় নাইতো হতাশ।

সাগর মাঝে একা আমি
সঙ্গী হবেনা কেউ জানি,
তবুও দিতে হবে পাড়ি
এই জীবন সংসার জগৎ ছাড়ি।

জীবনের এতো আয়োজন
ফুরাবে সব প্রয়োজন,
স্বার্থ নামক বিষাক্ত আঘাতে
বেঁচে আছি শুধুই মিথ্যে মায়াতে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬