অবেলার ডাক সম্পাদক পরিচিতি

বিজ্ঞাপন: ০১


Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

অবেলার ডাক সম্পাদক পরিচিতি

মোঃ রিসালাত মীরবহর, প্রকাশক ও সম্পাদক  ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য (সংগৃহীত ছবি: ২০১৮ সাল)

জন্মস্থান: মোঃ রিসালাত মীরবহর ১৫ জানুয়ারী ১৯৮৮ সালে ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার সবুজ শ্যামলে ঘেরা রূপসী বাংলার এক অনন্য সুন্দরে ভরপুর সুজাবাদ গ্রামের কোলঘেষে বয়ে যাওয়া সুগন্ধা নদীর তীরে অবস্থিত অত্যন্ত সম্ভ্রান্ত ও প্রভাবশালী এক মুসলিম পরিবার হিসেবে পরিচিতি ‘মীরবহর’ পরিবারে জন্মগ্রহণ করেন।

পরিবারিক পরিচয়: মোঃ রিসালাত মীরবহর এর পিতার নাম মোঃ ছিদ্দিক মীরবহর এবং মাতা সৈয়দা উম্মে রুমানা। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার ছোট দুই বোন আছে। প্রথম বোনের নাম মোসাঃ আয়েশা ছিদ্দিকা আর দ্বিতীয় বোনের নাম মোসাঃ আছমা সিদ্দিকা। বোন আয়েশা ছিদ্দিকা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন এবং ছোট বোন মোসাঃ আছমা সিদ্দিকা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞান নিয়ে প্রথম বিভাগে বি.বি.এ সম্পন্ন করেন।
  

আলহাজ্ব মোঃ মুজাফ্ফর আলী মীরবহর (দাদা):
তার দাদার নাম মৃত আলহাজ্ব মোঃ মুজাফ্ফর আলী মীরবহর। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ধার্মিক একজন পরউপকারী মানুষ। তৎকালীন সময়ে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে গ্রামের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত সৎ ও জনবান্ধব মানুষটিকে সবাই ‘বড় মিয়া’ নামে ডাকতেন। তিনি তৎকালীন সময়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা-ঘাট, খাল খনন সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অত্যন্ত আন্তরিকতরার সাথে সেবা প্রদান করে গেছেন। এছাড়া তিনি তার প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে গ্রামের বিভিন্ন পারিবারিক সমস্যা ও বিরোধগুলোর অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ সমাধান দিতেন। এতে করে সবাই তাকে অত্যন্ত স্নেহ, ভালোবাসা ও সম্মান প্রদান করতেন। তার জীবদ্দশায় তিনি অত্যন্ত প্রভাব ও প্রতিপত্তির সাথে গ্রামে বসবাস করে গেছেন। মৃত্যুকালে তিনি তার ৬ ছেলে রেখে যান। যারা প্রত্যেকেই শিক্ষিত ও মার্জিত।

মোঃ সিদ্দিক মীরবহর (বাবা):
তার বাবা মোঃ সিদ্দিক মীরবহর অত্যন্ত সৎ ও ধার্মীক একজন মানুষ। তিনি অত্যন্ত ভদ্র, নম্র ও মার্জিত প্রকৃতির মানুষ। সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করেছেন। সহজেই মানুষকে আপন করে নিতে জানেন তিনি। সবাই তাকে আন্তরিক ভাবে ভালোবাসেন। ব্যাক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও ধার্মীক জীবন যাপন করেছেন। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে বিজ্ঞান শাখায় তৃতীয় বিভাগে আই.এস.সি পাশ করেন। তার লেখা বেশ কিছু কবিতা রয়েছে। যার মধ্যে পরিণাম, প্রার্থনা, নীতি কথা, ঘুম পড়ানি গান, সুখ পাখি, ক্ষমতা, প্রশ্ন, ওমরের শাসন বেশ উল্লেখযোগ্য।

মোঃ রিসালাত মীরবরহর এর পূর্বপুরুষদের নামের তালিকা:
◉ মৃত মোহাম্মদ মাহমুদ এ.আর মীরবহর এর পুত্র
◉ মৃত মোহাম্মদ নজর মাহমুদ মীরবহর এর পুত্র
◉ মৃত মোহাম্মদ বরু মীরবহর এর পুত্র
◉ মৃত মোহাম্মদ মিঞাজান মীরবহর এর পুত্র
◉ মৃত মোহাম্মদ বজলুর রহমান মীরবহর এর পুত্র (তার দাদার বাবা)
◉ মৃত মোহাম্মদ আলহাজ্ব মুজাফফর আলী মীরবহর এর পুত্র (তার দাদা)
◉ মৃত মোহাম্মদ শাহজাহান মীরবহর (তার বড় কাকা)
◉ মৃত মোহাম্মদ বারেক মীরবহর (তার মেজ কাকা)
◉ মোহাম্মদ শাহ্ আলম মীরবহর (তার সেজ কাকা)
◉ মোহাম্মদ সিদ্দিক মীরবহর (তার বাবা)
◉ মোহাম্মদ জামাল মীরবহর (তার কাকা)
◉ মোঃ জালাল মীরবহর (তার কাকা)

শিক্ষা জীবন:
মোঃ রিসালাত মীরবহর ২০০৪ সালে রায়াপৃুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৬ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে বাণিজ্য বিভাগে কম্পিউটার শাখায় এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন।

এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেশ কয়েকটি  সনদ রয়েছে। তিনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মাকেটিং, এসইও বিষয়ে বেশ দক্ষ ও প্রতিভাবান একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন। অন্যদিকে তিনি একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও আত্মপ্রকাশ করেন। এছাড়া তিনি মৎস চাষের উপরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। সর্বপরি তিনি একাধারে একজন কবি, লেখক, কলামিস্ট, প্রকাশক, সম্পাদক, সংগঠক, উপস্থাপক, গণমাধ্যম কর্মী, আবৃত্তিকারক ও মোটিভেশনাল বক্তা হিসেবে সবার কাছে অতি পরিচিত।

কর্ম জীবন:
তিনি ২০১০ সালে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে রেল উইং এর ভৌত অবকাঠামো বিভাগে ব্যাক্তিগত কম্পিউটার অপারেটর হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি ২০১৩ সালে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ে ‘টঙ্গী-ভৈরব বাজার ডাবল লাইন’ প্রকল্পে কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে চাকরি ছেড়ে তার নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। পরবর্তীতে গ্রামে একজন আইটি উদ্যোক্তা হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করতে শুরু করেন। ২০২২ সালের প্রথম দিকে তিনি বরিশাল সদরে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করেন। মূলত এরপরই তার সাহিত্য জীবনের সূচনা হয়।

বৈবাহিক জীবন:
মোঃ রিসালাত মীরবহর ২০২১ সালে মোসাঃ ইমা আক্তার এর সাথে বৈবাহিক সম্পর্কে  আবদ্ধ হন। মোসাঃ ইমা আক্তার এর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে। সে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। মোসাঃ ইমা আক্তার পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে বাণিজ্য শাখায় প্রথম বিভাগ পেয়ে এস.এস.সি পাশ করেন। এছাড়া ২০১৪ সালে বেগম সামছুদ্দিন তালুকদার কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় বাণিজ্য শাখায় প্রথম বিভাগ পেয়ে পাশ করেন। ২০১৭ সালে আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ২০২৫ সাথে সে বরিশাল সরকারি ‘ল’ কলেজ থেকে আইন বিদ্যায় দ্বিতীয় বিভাগ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন।

সাহিত্য জীবন:
মোঃ রিসালাত মীরবহর ‘অবেলার ডাক’ সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করেন। লেখালেখির পাশাপাশি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে রিপোর্টার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন জনপ্রিয় দৈনিক পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে তার অসংখ্য লেখা রয়েছে। সাধারণত তিনি কবিতা, প্রবন্ধ ও কলাম লিখে থাকেন। লেখালেখির পাশাপাশি তিনি সোস্যাল মিডিয়াতেও বেশ সরব। এছাড়া তিনি বরিশাল থেকে প্রকাশিত সবার জন্য সাহিত্য ম্যাগাজিন ‘অবেলার ডাক’ এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দেশব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করেন। তার জনপ্রিয় কবিতাগুলের মধ্যে- প্রিয় নবীজি, নদীর পাড়ে বাড়ি আমার, আমি হারিয়ে যাই, কতো ভক্ত আর স্বজন, মায়া, স্বার্থ, শিকারি বেশ উল্লেখযোগ্য। এছাড়া তার প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থের নাম ‘হৃদয় আকাশে মেঘ’

অবেলার ডাক:
মোঃ রিসালাত মীরবহর ‘অবেলার ডাক’ সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার মধ্যদিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারী থেকে বাংলা সাহিত্যকে আরও গতিশীল ও প্রচারমূখী করতে কাজ শুরু করেন। তিনি দেশের বিভিন্ন প্রন্তের লেখকদের ‘অবেলার ডাক’ সাহিত্য ম্যাগাজিনে সৃজনশীল লেখা প্রকাশের মাধ্যমে অবদান রাখতে শুরু করেন। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ মেধাবী ও প্রতিভাবান লেখকদের কাছে ‘অবেলার ডাক’ সাহিত্য ম্যাগাজিনকে পৌছে দিতে সক্ষম হন। শুধু তাই নয় ‘অবেলার ডাক’ সাহিত্য পরিষদের আয়োজনে বিভিন্ন জেলায় স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাস্তবমূখী শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে মানবিকতা ও নৈতিকতার বিষয়ে তার বহুমূখী প্রচারণা চলমান রয়েছে। এছাড়া দেশের একঝাক তরুণ লেখক ‘অবেলার ডাক’ এর হয়ে সারাদেশে কাজ করে যাচ্ছেন। ‘অবেলার ডাক’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অশ্লীলতা মুক্ত সাহিত্য সংগঠন। দেশ ও বিদেশের সকল নানা শ্রেণী ও পেশার মানুষদের সুস্থ্য ধারার সাহিত্য চর্চায় উৎসাহ প্রদান করাই যার মূল লক্ষ্য। সবার সহযোগীতা পেলে ছোট এই উদ্যোগটি নিয়ে তিনি বহুদূর এগিয়ে যেতে চান।

মাদকের বিরুদ্ধে অবস্থান:
এছাড়া মোঃ রিসালাত মীরবহর দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, মাদকাসক্ত, দুর্নীতি, বৈষম্য, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেন। বিশেষ করে কিশোর বয়সে যাতে কেউ মাদকাসক্ত হয়ে না পড়েন সে জন্য তিনি নতুন লেখক ও পাঠক তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এছাড়া তিনি নতুন লেখক ও পাঠক তৈরিতে সাহিত্য বিষায়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন। তিনি তার সুন্দর সাহিত্য কর্মের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত রাখতে ও সত্যিকারের নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

এছাড়া তিনি ২০২২ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় বিভিন্ন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

পদবী ও সংগঠনের নাম:
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক 
আন্তর্জাতিক ইসলামী সাহিত্য কেন্দ্র, বাংলাদেশ।

প্রতিষ্ঠাতা ও  নির্বাহী পরিচালক
অবেলার ডাক সাহিত্য পরিষদ, বাংলাদেশ।

ধর্ম বিষায়ক সম্পাদক
বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ।

মিডিয়া সম্পাদক
আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদ, বাংলাদেশ।

কার্যনির্বাহী সদস্য
সোনার বাংলা সাহিত্য পরিষদ, ঢাকা, বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক
আসমানী বাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, 
দক্ষিণবঙ্গ প্রেসক্লাব, বরিশাল, বাংলাদেশ।

সম্পাদক
ইকরা বিডি ২৪ ডট কম, ঢাকা, বাংলাদেশ।

সংবাদ পাঠক
বরিশাল নিউজ, বরিশাল, বাংলাদেশ।

সাব-এডিটর
দক্ষিণের সংবাদ, বরিশাল, বাংলাদেশ।

মূলত মোঃ রিসালাত মীরবহর একজন সমসাময়িক লেখক এবং কলামিস্ট। যিনি মূলত সামাজিক, নৈতিক এবং জীবনদর্শন বিষয়ক লেখালেখি করে থাকেন। তার লেখার মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন সমস্যা ও অবক্ষয় সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে উৎসাহ প্রদান করা। এছাড়া তিনি বরিশালের একজন সাহিত্যক, সংস্কৃতি কর্মী ও সমাজসেবী হিসেবে বেশ সু-পরিচিত।

সংক্ষেপে, মোঃ রিসালাত মীরবহর একজন চিন্তাশীল লেখক, যিনি তার লেখার মাধ্যমে সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেন।

সম্পাদক:
☛ সম্পাদকের ইন্টারভিউ [Click]
সম্পাদকের সেরা উক্তিগুলো [Click]
সম্পাদকের সাথে গুণী মানুষের ছবি [Click]


প্রধান উপদেষ্টা
মোঃ ছিদ্দিক মীরবহর



প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
মোঃ রিসালাত মীরবহর

Download Android Application


    News: Obalardak

    Google: Obalardak

   Magazine: Obalardak

Join Us:
Page: Obalardak

Risalat Mirbahar
Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]