
কবিতা মানুষকে হাসায়, কবিতা মানুষকে কাঁদায়, কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়। আবার যখন অন্যায়-অপরাধ, জুলুম-নির্যাতন মানুষকে চারদিক হতে বন্দী করে রাখে তখন কবিতা হয়ে উঠে বিপ্লবের সুর, হয়ে উঠে মুক্তির এক যুগান্তকারী দিশা এবং প্রতিবাদের এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। ১৯৭১ সালে স্বাধীনতা এ জাতিকে আজাদির রাস্তা দেখালেও সেই পথে হাঁটতে দেওয়া হয় না খুব বেশি দূর। জুলুম, নির্যাতন, অত্যাচার সুগম সেই পথকে দুর্গম করে তোলে বারবার। তাই আমাদের ঘুরে ঘুরে ফিরে আসতে হয় সেই আগের অবস্থানে এবং বরণ করতে হয় চিরচেনা সেই দাসত্বের শিকল। ক্ষমতার দাম্ভিকতা প্রতিবার স্বাধীনতাকে হরণ করছে নিজের গড়া নীল নকশায়। “স্বাধীন দেশে পরাধীন” কাব্যগ্রন্থটি স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করতে জাতির প্রাণে সাহসীকতার জোড়ার দিয়েছেন।“ স্বাধীন দেশে পরাধীন” কাব্যগ্রন্থটি একটি আত্মজাগরণ মূলক গ্রন্থ।

যেখানে স্বাধীনতার পরবর্তীকালেও বাঙালি জাতির পরাধীনতার চিত্র অঙ্কিত হয়েছে বেশ সাবলীলভাবে। কবি জাতির প্রাণে পরাধীনতার আবদ্ধ শিকল ছিঁড়ে বের হওয়ার প্রয়াস জাগ্রত করতে চেষ্টা করছেন। কবিতার মাধ্যমে জাগিয়ে তুলতে চেয়েছেন জাতির মনের উপেক্ষিত শক্তিকে এবং গড়ে তুলতে চেয়েছেন অধম্য এক মনোবল। যা প্রত্যেকটি মজলুম প্রাণে নজরুলের অগ্নিবীণার সুরের মতো বাঁচবে। কবির এই সুর অন্তরে উদ্বোধনের মাধ্যমে জাতিকে প্রকৃত স্বাধীনতার স্বাদ উপলব্ধি করিয়ে অন্তরকে প্রশান্ত করবে।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
নিয়মিত ভিডিও কনটেন্ট পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
[Risalat Mirbahar] [Writer & Editor: Obalardak] [E-mail: obalardak@gmail.com] [Barishal Sadar. Barishal. Bangladesh] [Mobile: +8801516332727 (What's App)] [Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

