মায়ের ভালোবাসা
আব্দুল কাদের
মায়ের অভাব সেই তো বোঝে
মা নেই যার ঘরে,
দুঃখগুলো পাহাড় হয়ে
বুকের মাঝে ঝরে।
জনমদুঃখী মায়ের খবর
রাখে কজন আজ?
মায়ের অভাব বুঝতে পারা
কঠিন বড় কাজ।
হৃদয় -বীণায় বাজতে থাকে
মায়ের করুণ ধ্বনি,
মা যে আমার নয়নতারা
আঁধার ঘরের মণি।
ত্রিভুবনে কোথাও তাঁর
মতন আপন নাই,
তাঁরই ছায়া ছাড়া যেন
শান্তি কোথায় পাই!
স্বার্থ ফুরালে পর হয়ে যায়
সম্পদ দেখে বন্ধু,
মা ছাড়া সে ভালোবাসা
মেলে না এক বিন্দু।
মা-ই কেবল সুখে-দুখে
আগলে রাখে হিয়া,
সব সন্তানকে ভালোবাসে
আপন পরান দিয়া।
লেখক: আব্দুল কাদের।
ঠিকানা: সারিয়াকান্দি, বগুড়া, বাংলাদেশ।
মা নেই যার ঘরে,
দুঃখগুলো পাহাড় হয়ে
বুকের মাঝে ঝরে।
জনমদুঃখী মায়ের খবর
রাখে কজন আজ?
মায়ের অভাব বুঝতে পারা
কঠিন বড় কাজ।
হৃদয় -বীণায় বাজতে থাকে
মায়ের করুণ ধ্বনি,
মা যে আমার নয়নতারা
আঁধার ঘরের মণি।
ত্রিভুবনে কোথাও তাঁর
মতন আপন নাই,
তাঁরই ছায়া ছাড়া যেন
শান্তি কোথায় পাই!
স্বার্থ ফুরালে পর হয়ে যায়
সম্পদ দেখে বন্ধু,
মা ছাড়া সে ভালোবাসা
মেলে না এক বিন্দু।
মা-ই কেবল সুখে-দুখে
আগলে রাখে হিয়া,
সব সন্তানকে ভালোবাসে
আপন পরান দিয়া।
লেখক: আব্দুল কাদের।
ঠিকানা: সারিয়াকান্দি, বগুড়া, বাংলাদেশ।

