প্রি-পেইড মিটার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

প্রি-পেইড মিটার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত


দেশে প্রি-পেইড মিটারের ব্যবহার দিন দিন বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৬ সালের মার্চ মাসে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাতে নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রি-পেইড বিদ্যুৎ মিটারের মাসিক মিটার ভাড়া বা চার্জ বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে গ্রাহকদের জন্য বিদ্যুৎ ব্যবহারের খরচ কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে প্রি-পেইড মিটারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে মাসিক চার্জ কেটে নেওয়া হতো। সাধারণত আবাসিক সিঙ্গেল ফেজ মিটারের জন্য প্রতি মাসে প্রায় ৪০ টাকা এবং থ্রি ফেজ মিটারের জন্য প্রায় ২৫০ টাকা পর্যন্ত মিটার ভাড়া দিতে হতো। এছাড়া বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির ওপর নির্ভর করে এই চার্জ কিছু ক্ষেত্রে ৮০ টাকা পর্যন্তও হতে দেখা গেছে।

শুধু মিটার ভাড়াই নয়, এর সঙ্গে আরও কিছু চার্জ যুক্ত থাকত। যেমন- অনুমোদিত লোডের ওপর ভিত্তি করে প্রতি কিলোওয়াটে প্রায় ৪২ টাকা ডিমান্ড চার্জ নেওয়া হতো। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত করা হতো, যা মোট খরচকে আরও বাড়িয়ে দিত।

প্রি-পেইড মিটারের এই অতিরিক্ত চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই মনে করতেন, প্রিপেইড মিটার ব্যবহার করেও বাড়তি চার্জ দিতে হচ্ছে, যা সাশ্রয়ের উদ্দেশ্যকে ব্যাহত করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই চার্জ একটি বাড়তি বোঝা হিসেবে দেখা হোত।

আরও পড়ুন: পরকীয়া।

আরও পড়ুন: মুমিনের পতন।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।

ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]


📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬