ছুঁতে চায় আকাশ
মোঃ রিসালাত মীরবহর
আমি বন্ধ ঘরে অন্ধ হয়ে
বসে আছি একা,
আমি বন্ধ ঘরে অন্ধ হয়ে
বসে আছি একা,
কারে দেখাবো কারে বোঝাবো
মনের দুঃখ ব্যাথা।
স্বার্থের তরে আসে সবাই
স্বার্থের তরে যায়,
স্বার্থই যেন মুখ্য বিষয়
আপন ভবে নাই।
ভাবনাগুলো রঙ্গিন লাগে
ছুঁতে চায় আকাশ,
স্বপ্নগুলো হারিয়ে যায়
জীবন যেন কারাবাস।
জীবন যেন কারাবাস।
কল্পনাতে মেঘের উপর
ভেসে বেড়াই আমি,
সময় হলে হারিয়ে যাব
খুজবে না কেউ জানি।
সম্পাদক, অবেলার ডাক
বরিশাল, বাংলাদেশ।
বরিশাল, বাংলাদেশ।


