
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, একীভূত ও স্বচ্ছ করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশজুড়ে সব ধরনের কিউআর কোডভিত্তিক লেনদেন এক প্ল্যাটফর্মে আনতে ‘বাংলা কিউআর’ কোড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব মার্চেন্ট পয়েন্টে একক বাংলা কিউআর কোড চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এর পক্ষ থেকে বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, বর্তমানে ব্যবহৃত বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর নিজস্ব কিউআর কোড তুলে দিয়ে একটি একীভূত ‘বাংলা কিউআর’ কোড চালু করতে হবে। এর ফলে ১ জুলাই থেকে দেশের সব জায়গায় একটি কিউআর কোড দিয়েই ডিজিটাল লেনদেন সম্পন্ন করা যাবে।
বর্তমানে দেশের বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক কিউআর কোড দেখা যায়। কোনোটি নির্দিষ্ট ব্যাংকের, আবার কোনোটি বিকাশ, নগদ বা অন্য এমএফএসের। এতে গ্রাহকদের জন্য যেমন বিভ্রান্তি তৈরি হয়, তেমনি ব্যবসায়ীদেরও একাধিক সিস্টেম পরিচালনা করতে হয়। এই জটিলতা দূর করতেই একক কিউআর কোড ব্যবস্থায় যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব মার্চেন্ট পয়েন্টে কিউআর কোডের মাধ্যমে লেনদেন হয়, সেখানে অবশ্যই বাংলা কিউআর কোড স্থাপন করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত যেসব সীমাবদ্ধতা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সমাধান করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘ইন্টারঅপারেবিলিটি’ বা আন্তঃলেনদেন সুবিধার ওপর, যাতে যেকোনো ব্যাংক বা এমএফএস ব্যবহার করেই একই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সম্প্রতি অর্থনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক সভায় জানান, নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর ফলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে এবং অন্যদিকে অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ হবে। এই লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুমিনের পতন।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।
ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]।
📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

.png)