মহান আল্লাহ বান্দার যে সকল গুণ পছন্দ ও অপছন্দ করেন

বিজ্ঞাপন: ০১


Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

মহান আল্লাহ বান্দার যে সকল গুণ পছন্দ ও অপছন্দ করেন


মহান আল্লাহ মানুষকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য। যারা তাঁর ইবাদত করেন তিঁনি তাদের পছন্দ করেন। আর যারা তাঁর ইবাদত করেন না বরং শয়তানের প্রোরচনায় পড়ে নানা অন্যায় অপরাধে জড়িয়ে পড়েন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান। আর মুমিন বান্দার এমন কিছু গুণ আছে, যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ বান্দার যে সকল গুণ পছন্দ ও অপছন্দ করেন সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

মহান আল্লাহ মানুষের যেসব গুণাবলী পছন্দ করেন:
* আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। [সুরা: তাওবা, আয়াত: ৪] * আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। [সুরা: তাওবা, আয়াত: ৭] * আল্লাহ ন্যায়নিষ্ঠাদের ভালোবাসেন। [সুরা: মুমতাহিনা, আয়াত: ৮] * আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। [সুরা: হুজুরাত, আয়াত: ৯] * আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। [সুরা: মায়িদা, আয়াত: ১৩] * আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ৭৬] * আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। [সুরা: তাওবা, আয়াত: ১০৮] * আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। [সুরা : মায়িদা, আয়াত : ৯৩] * আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ১৪৬] * আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ১৩৪] * নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। [সুরা: বাকারাহ, আয়াত: ১৯৫] * আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ১৪৮] * আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ১৫৯] * আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে। [সুরা: সফ, আয়াত: ৪] * নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। [সুরা: বাকারাহ, আয়াত: ২২২]

মহান আল্লাহ মানুষের যে সব দোষ অপছন্দ করেন:
* আল্লাহ জালিমদের অপছন্দ করেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ৫৭] * আল্লাহ কাফিরদের অপছন্দ করেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ৩২] * আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। [সুরা: মায়িদা, আয়াত: ৫৮] * আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। [সুরা : মায়িদা, আয়াত: ৮৭] * আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। [সুরা: মায়িদা, আয়াত: ৬৪] * আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। [সুরা: বাকারাহ, আয়াত: ২০৫] * আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। [সুরা : কাসাস, আয়াত: ৭৬] * আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। [সুরা: বাকারাহ, আয়াত : ১৯০] * আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। [সুরা: আলে ইমরান, আয়াত: ১৪০] * আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। [সুরা: লুকমান, আয়াত: ১৮] * আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। [সুরা: হাদিদ, আয়াত: ২৩] * আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। [সুরা: বাকারাহ, আয়াত: ২৭৬] * আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন। [সুরা: নিসা, আয়াত: ১০৭] * আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন। [সুরা: নিসা, আয়াত: ৩৬] * আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন। [সুরা: হজ, আয়াত: ৩৪]


লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক
বরিশাল, বাংলাদেশ।

Join Us:

অবেলার শপ: [Click]

আরও পড়ুন: ছোটঘর [Click]

টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]

হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]


প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]

নিয়মিত ভিডিও কনটেন্ট পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]

আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]

[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]

[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]

Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬