ক্ষতি

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

ক্ষতি


ক্ষতি
মোঃ রিসালাত মীরবহর

যে গ্রামে বাস আমার
যে গ্রামে বাড়ি,
সে গ্রামে বসেনা আর
আমার ভাতের হাড়ি।

মানুষ তো নয় যেন
আস্ত শেয়াল-কুকুর,
দিন দুপুরে চুরি করে
আমার মাছের পুকুর।

সখের বাড়ি ছিল মোদের
বাবার বড় কষ্টের,
সারাজীবন সৎ ছিলেন
ফল পেলেন অদৃষ্টের।

তোমরা কি ভাই হবেনা মানুষ
থাকবে এমনি,
কত জ্বালা দিয়েছো মোদের
ভুলতে পারিনি।

দিন ‍দুপুরে দেখাও ভয় 
রাত্রিরে চুরি,
শূণ্য এবার পড়ে আছে
আমার সোনার বাড়ি।

যত পারতে তত নিতে
আমার ধূলিকণা,
শত কষ্টেও করিনি
কোন কিছুতে মানা।

সকাল হলেই কেড়ে নিতে
মোদের সব কিছু,
বুঝবে একদিন সবই তোমরা
ভোগ ছাড়বে না পিছু।

ভালো মানুষ করেনা যেন
ঐ খানেতে বাস,
স্বপ্ন যত দেখুক তারা
ভুগবে বারো মাস।

তোমরা আমার করলে শেষ
সখের ফলের বাগান,
পিছনে বসে ক্ষতি করে
সামনে বলো আগান।

কেউ করেছ বেঈমানী
আর কেউ করেছ ক্ষতি,
ভাবছো তোমরা বোকা মোরা
বুঝি না কোন গতি।

নেহাত ছিলাম ভদ্রলোক
এখনও আছি তাই,
তোমাদের মতো নোংরা মোরা
হতে পারি নাই।

কথাগুলো বলছি কষ্টে
ক্ষমা করো ভাই,
ক্ষতি যারা করেছিলে
তাদের বলছি তাই।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬