শেষ বয়সে বাবা
মোঃ রিসালাত মীরবহর
চোখটা বাবার হারিয়ে গেছে
দেখছেনা পৃথিবীর কিছু,
বিছানায় কাটছে সময় তার
ছাড়ছেনা অন্ধকার পিছু।
কত যতনে রেখেছিলো তার
সুন্দর ঐ দেহ খানি,
আজ যেন তার সবকিছু পর
হয়ে গেছে বড় অভিমানী।
যৌবনে তার ছিল যে বল
খেটেছে তখন কত,
আজ তার সবই অচল
পড়ে আছে তার মত।
একমুঠো আলো পেতাম যদি
দিতাম তার দুই নয়নে,
কাটাতাম আমি অন্ধকার নিশি
যেতাম না কভু শয়নে।
বাবা আমার বড় আদরের
মূল্যবান হিরে রত্ন,
আল্লাহর কাছে প্রার্থনা মোর
নিতে পারি যেন তার যত্ন।

