কথার জবাব হবে কেবল কাজে

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

কথার জবাব হবে কেবল কাজে



পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট:

◉ কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় একটি গুণ। বিষয়টি আপনাকে জীবনে জিততে সহায়তা করবে ।

◉ কখনও তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অপচয়।

◉ আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে তবে আপনি একটু হাসুন।

◉ মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

◉ হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

◉ মনে রাখবেন, কথায় কাজ হবে না। তাই কাজ শুরু করুন নিরবে। আপনার কাজই কথা বলবে।

◉ আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

◉ আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর। কাজ করুন। যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

◉ মনে রাখবেন, চিতা বাঘ কখনও বিড়ালের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। বিড়ালকে জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

◉নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন। আর নিরবে কাজ করুন। আপনার কাজই আপনার কথা বলবে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। [সূরা: আল ইমরান, আয়াত: ১৮৫]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬