পড়াশোনা হয় না

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

পড়াশোনা হয় না


পড়াশোনা হয় না
আব্দুস সাত্তার সুমন

নতুন বছর পাবে বই
কথা ছিল এমন!
জানুয়ারি হচ্ছে শেষ
কথা রাখিনি তেমন।

পড়াশোনা হয় না তাদের
দেশটি যাচ্ছে পিছে!
টিভি, মোবাইল, নেটের ভবে
থাকছে তাহার নিচে।

যাচ্ছে সময় গতির বেগে
ধরে রাখা যায় না,
না পড়ে কি এবারও যে
অটো পাশের বায়না?

শূন্য মেধা দেশের বোঝা
এ প্লাসের ঝুঁড়ি,
চাইনা এমন জ্ঞানের সাগর
হইনা তাতে বুড়ি।

কোমলমতি ছেলে মেয়েদের
হাতে দেবেন বই,
রাষ্ট্রের কাছে ছোট্ট আশা
সবাই গেলেন কই?

ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ।


বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬