শিকারি

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

শিকারি


শিকারি
মোঃ রিসালাত মীরবহর

শালিক আছে পুকুর ধারে
বোয়াল আছে তার ভেতরে,
মাছরাঙাটাও আছে চেয়ে
পুটি মাছ খাবে বলে।

টিকটিকিটা সাবধানে তাই
বেড়াল আছে ফাঁদ পেতে ভাই,
ইঁদুর মশাই গর্ত খুঁজে
শেয়াল পালায় সুজোগ বুঝে।

কছিমটা উঁকি মারে
খরগোশের ঝুকি বাড়ে,
সাপ এসে ধরে তারে
বেজী এসে যুদ্ধ করে।

হরিণ মামা দৌড়ে পালায়
ধরবে বুঝি সিংহ শালায়,
গাভীটা এবার কাঁদে
জীবন বুঝি বাঘের ফাঁদে।

কাক ডাকে কা কা
রাস্তাটা বেজায় ফাঁকা,
গাছের ডালে ময়ূর নাচে
সবাই আছে তার পাছে।

সময়টা পার হলে
কানে কানে কথা বলে,
শিকারীর নিশানায়
ভয়ে এবার সবাই পালায়।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক সবার জন্য সাহিত্য
বরিশাল, বাংলাদেশ।

আরও পড়ুন: পরকীয়া।

আরও পড়ুন: মুমিনের পতন।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।

ভিডিও কনটেন্ট নিয়মিত পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]


📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Writer & Editor: Obalardak
E-mail:
obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬