ভোলার চরফ্যাশনে অবেলার ডাকের সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

*Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

ভোলার চরফ্যাশনে অবেলার ডাকের সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন

ভোলা প্রতিনিধি, মোঃ নাঈম।। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ভোলা জেলার চরফ্যাশনে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মো: মহীউদ্দীন, উপজেলা সহকারী পোগ্রামার জনাব মো: বিল্লাল হোসেন, চর ফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের জেলা প্রতিনিধি মোঃ নাঈম, সাধারণ সম্পাদক- মোঃ নাজমুস সাকিব মাহিম, সহ-সাধারণ সম্পাদক- ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- অন্বয় দাস সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের সুস্থ্য ধারার সাহিত্য চর্চার বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর পরিবেশে স্বরচিত কবিতা, সৃজনশীল লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় ভোলা জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ০৩ [Top]



বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬