সুখ পাখি
মোঃ ছিদ্দিক মীরবহর
সুখ পাখিকে দেখতে যদি
তোমরা সবে চাও,
চার বছরের শিশুর কাছে
সোজা চলে যাও।
কাজ নেই কর্ম নেই
নেই কোন চিন্তা,
লেখাপড়া নেই তার
খেলায় কাটায় দিনটা।
ভালো মন্দ বুঝেনা সে
হিংসা দেমাগ নাই,
কথা বলে হেসে খেলে
দিনটাকে কাটাই।
খাবার চিন্তা নেই তার
সহজ সরল দেলটা,
সবাই ভালো বাসে তারে
হাসি-খুশি মনটা।
লেখক: মোঃ ছিদ্দিক মীরবহর।
ঠিকানা: নলছিটি, ঝালকাঠি, বরিশাল, বাংলাদেশ।

