নদীর পাড়ে বাড়ি আমার

বিজ্ঞাপন: ০১

Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

বিজ্ঞাপন: ০২

নদীর পাড়ে বাড়ি আমার



নদীর পাড়ে বাড়ি আমার
মোঃ রিসালাত মীরবহর


নদীর পাড়ে বাড়ি আমার
নদীর পাড়ে ঘর,
সেই নদীতে পড়ছে এক
মস্ত বড় চর।

শেষ বিকেলে যাই হেঁটে
নদীর ঐ তীরে,
দেখি কত পাখ-পাখালি
ঘুরছে আকাঁশটিতে।

সন্ধ্যে হলে ফিরি ঘরে
চাঁদের আলোয় উঠান ভরে,
দূরের ঐ কাঁশ বনে
শেয়ালগুলো ডাকছে ক্ষণে।

কুপির আলোয় পড়তে বসে
জোঁছনা যখন যায় হারিয়ে,
ভয়ে তখন হাত বাড়িয়ে
মায়ের কাছে রই লুকিয়ে।

মা তখন আদর করে
বলে খোকা ঘুমিয়ে যারে,
আমি আছি তোর কাছে
ভয় নেই তোর আশেপাশে।

মায়ের কথায় শান্ত হয়ে
ঘুমিয়ে যাই নির্ভয়ে,
নানা পাখির কলোতানে
ঘুম ভেঙ্গে যায় সকাল হলে।

লেখক: মোঃ রিসালাত মীরবহর।
সম্পাদক: অবেলার ডাক, বরিশাল, বাংলাদেশ।

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬