অবেলার ডাক।। প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোঃ রাগিব মাহতাব মুবিন (১০)। আজ ১২ জুলাই রোজ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
মোঃ রাগিব মাহতাব মুবিন বরিশাল সদর এ অবস্থিত দরগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই সাফল্য অর্জন করেন। তাঁর এমন ফলাফলে স্কুলের শিক্ষক ও সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। তাঁর এমন সাফল্যে তার মামা বলেন, মুবিন অত্যন্ত ধর্যশীল, মেধাবী ও পরিশ্রমী একজন মানুষ। তাঁর মামা জানান, এর আগে সে সাফল্যের সাথে দু’বার পবিত্র কুরআন খতম করেন। এছাড়া স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে পুরুস্কার প্রাপ্ত ছাত্র হিসেবে সবার কাছে অত্যন্ত সুপরিচিত। তাঁর মামা আরও জানান, মুবিন অত্যন্ত ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র হিসেবে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ।
E-mail: obalardak@gmail.com
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]



.png)