মায়ের আঁচল
আব্দুল কাদের
মায়ের মিষ্টি হাসির রেখা
জুড়ায় চোখের পাত,
মমতা দিয়ে আগলে রাখা
স্নেহ-মাখা হাত।
সকাল-বিকেল আদর মাখা
কণ্ঠে মধুর সুর,
মায়ের ছোঁয়ায় কেটে যায় সব
দুঃখ-কষ্ট দূর।
মায়ের জীবন ত্যাগে গাথা
মমতায় ঘেরা,
আমার মা যে সবার সেরা
নেই তো তুলনা।
আঁধার ঘরে মা তো আমার
জ্বালায় আলোর শিখা,
মায়ের থেকেই জীবন গড়ার
হাতের প্রথম লিখা।
আল্লাহ মাকে রাখুক ভালো
সুস্থ নিরবধি,
মায়ের চরণেই যে আমার
স্বর্গ সুখের নিধি।
লেখক: আব্দুল কাদের।
ঠিকানা: সারিয়াকান্দি, বগুড়া, বাংলাদেশ।
◈'পা' না ভিজিয়ে হয়তো সাগড় পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। [টার্মস টমাস]◈

