অবেলার ডাক।। ২০২৫ সালে অবেলার ডাক সাহিত্য পরিবারের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সিলেটের সাহিত্যমনা মেয়ে শামীমা আক্তার। ২০২৬ সালে সিলেট বিভাগের বিভাগীয় প্রধান পদ লাভ করেন। সবশেষ পরিচালক হিসেবে অবেলার ডাক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয় তার। টানা দুই বছর ধরে অবেলার ডাক সাহিত্য পরিষদের সাথে পথ চলেছেন অত্যন্ত সুনামের সাথে। এসময় তিনি অত্যন্ত দক্ষতার সাথে অবেলার ডাক সাহিত্য পরিষদ গ্রুপ পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করেন।
সম্প্রতি তিনি লোকমান হেকিম (স্বপন) নামে ফ্রান্সে বসবাসরত এক প্রবাসী বাঙালীর সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। লোকমান হেকিম (স্বপন) পেশায় একজন ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার বিয়েতে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রিসালাত মীরবহর কে আমন্ত্রণ জানানো হয়। কবি শামীমা আক্তার এর বিয়ের আমন্ত্রণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন মোঃ রিসালাত মীরবহর।
কবি শামীমা বেগম বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় এক পরিচিত মুখ। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার মানিক কোনা গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ২রা ফেব্রুয়ারি, ২০০০ সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সালেহা বেগম এবং পিতার নাম আতাউর রহমান। পরিবারের সাত ভাই- বোনের মধ্যে তিনি সবার ছোট। অনলাইন সহ বিভিন্ন কাব্যগ্রন্থ ও ম্যাগাজিনে তার লেখালেখির ছড়াছড়ি। তার সাহিত্য রচনা ব্যতীক্রমধর্মী তাই অন্য কবিদের চেয়ে আলাদা এক স্থান দখল করে আছেন।
কবি শামীমা আক্তার এর বিষয়ে অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, কবি শামীমা আক্তার যথেষ্ট আন্তরিক, মার্জিত ও সাহিত্যমনা একজন মানুষ। তিনি বিভিন্ন সময় অবেলার ডাক এর জন্য বিভিন্ন অবদান রেখেছেন। তার জন্য দোয়া ও শুভকামনা রইলো। এছাড়া কবি শামীমা আক্তার তার নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)

