আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে অবস্থানরত আমার সকল শ্রদ্ধাভাজন লেখক, কবি ও সাহিত্যিক, সহযোদ্ধা বন্ধুদের জানাই বৈশাখের এই রৌদ্রোজ্জ্বল প্রভাতের শুভেচ্ছা। আশাকরি সবাই ভালো আছেন।
দেখতে দেখতে সাহিত্য জগতে আমার প্রায় সাড়ে চার বছর পার হতে যাচ্ছে। এজন্য আমি পরম করুণময় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সাহিত্য জগতের এই ছোট্ট সময়ে অনেক শুভাকাঙ্খি, ভক্ত ও অনুসারী পেয়েছি। যারা আমাকে পথ দেখিয়েছেন সাহিত্য আলোতে আসার। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে সহযোগীতা করে গেছেন। হয়তো আপনাদের এই ঋণ কখনও শোধ করতে পারবো না। শুধু বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধা আর দোয়া থাকবে সবার জন্য।
আপনারা অনেকেই হয়তো জানেন আমার প্রিয় বাবা আজ প্রায় এক বছরের বেশি সময় ধরে চোখে দেখতে পান না। সাহিত্য জগতে আমার বাবা হচ্ছেন আমার প্রথম প্রেরণা। তিনি ছোট বড় মিলিয়ে প্রায় পনেরটিরও অধিক কবিতা লিখেছেন। আমার কাছে মনে হয়েছে আমার কবিতার চেয়ে আমার বাবার কবিতা অত্যন্ত প্রসিদ্ধ ও যুগোপযোগী। ইতিমধ্যে অবেলার ডাক দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য লেখক ও পাঠকের জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য লেখক ও পাঠক নিয়ে কাজ করলেও আমার এখনও কোন একক বই প্রকাশ পায় নি। যদিও আমার সাহিত্য জ্ঞান অতি নগণ্য। তবুও আমি আমার জায়গা থেকে সাহিত্যকে বোঝার চেষ্টা করি, সাহিত্যকে খোজার চেষ্টা করি।
তাই নিজের একটি একক বই প্রকাশের জন্য চেষ্টা শুরু করেছি। জানিনা সফল হতে পারবো কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে হয়তো আমার প্রথম প্রকাশিত বই বাজারে আসতে পারে। ইতিমধ্যে বইটি সম্পাদনার কাজ আমি নিজেই শেষ করেছি। শুধুমাত্র বইয়ের প্রচ্ছেদ ও অন্যান্য বিষয়গুলি অপেক্ষমান রয়েছে।
বইটিতে থাকবে আমার প্রিয় বাবা ও আমার সকল লেখাগুলো। বইয়ের সকল লেখাগুলো সবার উপযোগী করে লেখা হয়েছে। যেখানে একজন সমসাময়িক ছোট লেখক হিসেবে মূলত সামাজিক, নৈতিক এবং জীবনদর্শন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি। যার উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন সমস্যা ও অবক্ষয় সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সবাইকে উৎসাহ প্রদান করা। একজন ক্ষুদ্র চিন্তাশীল লেখক হিসেবে আমি আমার লেখার মাধ্যমে সমাজকে একধরনের ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ইতোমধ্যে বইয়ের পান্ডলিপি সম্পাদনের কাজ একেবারে শেষের পথে রয়েছে।
হয়তো বইয়ের এই লেখাগুলো আমার বাবা আর দু’চোখ দিয়ে পড়তে পারবেন না। হয়তো দেখতে পাবেন না প্রচ্ছেদের অংশটুকু। তবুও তার হাতে তুলে দিতে চাই বইটিকে। বইটির নামকরণ করা হয়েছে বাবার প্রিয় কবিতা পরিণাম এর সূত্র ধরে। অর্থাৎ বইটির নাম হবে পরিণাম। এছাড়া বইটিতে আমার পারিবারিক পরিচয় ও সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা সবাই অনেক দিন ধরে আমার সাথে রয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার প্রতি শ্রদ্ধা রইলো, সম্মান রইলো, ভালোবাসা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বইটির কাজ দ্রুত শেষ করে আমার বাবার হাতে আমি বইটি তুলে দিতে পারি। সবার প্রতি রইলো শুভকামনা।

লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক
বরিশাল, বাংলাদেশ।
Join Us:
অবেলার শপ: [Click]
আরও পড়ুন: ছোটঘর [Click]
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]
আরও পড়ুন: অবেলার ডাক সম্পাদক পরিচিতি [Click]
প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]
আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]
[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]
[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)


