রমজানের শিক্ষা
মোহাম্মদ শামীম মিয়া
রমজান আমায় শিক্ষা দিলো
উদার হয়ে চলতে,
সবার সাথে হাসি মুখে
মধুর কথা বলতে।
ভোরের আযান শুনে ত্বরা
মসজিদ পানে ছুটতে,
মিষ্টি সুবাস ছড়িয়ে ঠিক
ফুলের মতো ফুটতে।
রমজান আমায় শিক্ষা দিলো
খোদার গান গাইতে,
সুখের স্বর্গ সহজ করে
পরকালে যে পাইতে।
সাম্যের সাথে মানবতার
সকল ছবি আঁকতে,
হিংসা বিভেদ ভুলে গিয়ে
নিরাপদে থাকতে।
রমজান আমায় শিক্ষা দিলো
খোদার কালাম পড়তে,
মাটির ধরায় জীবনখানি
সঠিক পথে গড়তে।

