সাবধান! রাজধানী ঢাকায় যারা প্রথম আসবেন

বিজ্ঞাপন: ০১


Type Here to Get Search Results !

বিজ্ঞপ্তি: ০১

Notice| To read this website in your country's language, please change the language & contact us for advertising *বিজ্ঞপ্তি| আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ই-পেপারের জন্য ৮ লাইনের ছোট কবিতা | ওয়েবসাইটের ই-পেপারের জন্য ১৬ লাইনের কবিতা | মাসিক ই-পেপারের জন্য ১২ লাইনের কবিতা | প্রিন্ট সংখ্যার জন্য ১৬ লাইনের কবিতা ই-মেইল করুন | ই-মেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে পাঠানো লেখা প্রকাশ করা হয় না | লেখা প্রকাশের স্বার্থে অবশ্যই লেখা আহবানের নিয়ম অনুসরণ করুন | আসুন মাদক ছাড়ি কলম ধরি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি | প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর | E-mail: obalardak@gmail.com | What's App: +8801516332727 | Website: obalardak.blogspot.com |

বিজ্ঞাপন: ০২

সাবধান! রাজধানী ঢাকায় যারা প্রথম আসবেন


মোঃ রিসালাত মীরবহর।। আমরা অনেকেই রয়েছি যারা জীবন ও জীবকিার তাগিদে রাজধানী ঢাকাতে পাড়ি জমাই। এছাড়াও বিভিন্ন কাজে আমাদের রাজধানী ঢাকাতে আসতে হয়। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলের বিরাট অংশের মানুষ প্রতিদিন রাজধানী ঢাকাতে আসেন। হঠাৎ করে আগত এসব মানুষের রাজধানী ঢাকাতে নিজেকে খাপ খাইয়ে নিতে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

গ্রামাঞ্চলের আবহাওয়ার সাথে রাজধানী ঢাকার আবহাওয়া বিরাট পার্থক্য রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের রাজধানী ঢাকাতে আগমন ঘটে। কেউ চাকুরি, ব্যবসা কিংবা বিদেশ গমন অথবা আত্মীয়ের বাসায় ভ্রমণ করতে রাজধানী ঢাকাতে অবস্থান করেন। তবে এই সময়ে মারাত্মক স্বাস্থ্য ঝুকি তৈরি হতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রচুর বায়ু দূষণ ঘটে। এছাড়া ঢাকার অনেক জায়গায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে হঠৎ করে যে কেউ শারীরিক অসুস্থতায় ভোগতে পারেন। এছাড়া অনেক মানুষ রয়েছেন যাদের বিভিন্ন কারণে বাইরে দোকানে খাবার খেতে হয়। রাজধানীর অধিকাংশ হোটেলগুলোতে মানহীন খাবার পরিবেশন করা হয়। বিশেষ করে একই ভজ্য তেল দিয়ে একাধীক খাবার পরিবেশনের অভিযোগ রয়েছে। তবে সব হোটেলগুলো মানহীন খাবার পরিবেশন করে বিষয়টি এমন নয়। অধিকাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের হোটেলগুলো নিম্নমানের খাবার পরিবেশন করে থাকে।

খাবারে অতিরিক্ত তেল ও ঝাল পরিবেশন করার ফলে মানুষের প্রচুর গ্যাসের সমস্যা হয়। কখনও কখনও পেট জ্বালাপোড়া করে। দিনের পর দিন এসব মানহীন খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এমনকি বমি, মাথাঘোরা সহ নানা জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আগত মানুষগুলো প্রথমেই জন্ডিস, পাতলা পায়খানা ও টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকে। পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে শরীর কষার কারণে অনিদ্রা ও শরীর জ্বালাপোড়া হয়। কেউ কেউ লিভার ও কিডনি জনিত মারাত্মক অসুস্থতায় পড়েন। ফলে অনেকেই চাকরিরত স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া শীত মৌসুমে হঠাৎ ঠান্ডা লাগার কারণে সর্দি, হাচি ও কাশির সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগতে হয়। মূলত ঢাকার বাতাস অতিরিক্ত দূষিত হওয়ার কারণে এমনটি ঘটে। ফলে ফুসফুস সংক্রামণের ঘটনাও ঘটে থাকে। শুধু তাই নয় খাবারে অনিয়ম আর মানহীন খাবার খাওয়ার ফলে অনেকের যেতে হয় হাসপাতালে। শুস্ক মৌসুমে ডাইরিয়া, আমাশয় সহ নানা রকম পেটের পীড়ায় পরতে হয়।

এছাড়া গ্রামের মানুষগুলো অত্যন্ত ঝুকি নিয়ে রাজধানী ঢাকার ব্যাস্ততম সড়কগুলো পাড়াপাড় হয়ে থাকেন। ফলে প্রায়শই দেখা দেয় মারাত্মক দুর্ঘটনার। শুধু তাই নয় রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে রয়েছে একাধীক প্রতারক চক্র। গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে বিভিন্ন উপায়ে নগদ অর্থ, মোবাইল, মানিব্যাগ, ঘরি সহ ছিনিয়ে নিচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র। রাত যত গভীর হয় মানুষের মধ্যে আতঙ্ক তত বাড়ে। বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকা ছিনতাইকারীদের দৌরাত্বে অসহায় হয়ে পড়ে এসব মানুষ। এছাড়া স্যোসাল মিডিয়ার বরাতে অনেক সহজ সরল মানুষ একটি চাকরির প্রত্যাশায় পারি জমায় রাজধানী ঢাকাতে। কিন্তু বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে এসব সহজ সরল মানুষের সর্বস্ব। অনেকে বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন পন্থায় আর্থিক ফাদে ফেলছে এসব সহজ সরল মানুষদের।

আমাদের করণীয়:
* ধূমপান করা থেকে বিরত থাকুন।
* তাড়াহুড়ো না করে বরং সাবধানে সড়ক পাড়াপাড় হউন।
* বাসার বাইরে অবস্থান করলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন।
* প্রয়োজন ছাড়া রাতে অজথা বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকুন।
* অহেতুক ধুলা, বালি ও ময়লা আবর্জনাযুক্ত স্থানে যাওয়া থেকে বিরত থাকুন।
* বাইরে খাবার খাওয়ার পরিবর্তে বাসায় রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন।
* সঠিক যাচাই বাছাই না করে কেউ চাকরি সংক্রান্ত বিষয়ে রাজধানী ঢাকাতে পাড়ি
  জমাবেন না।
* অপরিচিত কারও সাথে আর্থিক লেনদেন করবেন না বা অপরিচিত কারও দেওয়া খাবার খাবেন না।
* বিশুদ্ধ পানির পান করুন। প্রয়োজনে সময় নিয়ে পানি ফুটিয়ে অথবা জীবানুমুক্ত করে পান করুন।
* অনিদ্র ও মাথা ঘুড়ানো জনিত সমস্যার জন্য সরিষার তেলের সাথে পানি দিয়ে তা মাথার তালুতে দিন।
* শরীর অতিরিক্ত শুস্ক হয়ে গেলে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিবেন। পাশাপাশি ডাব, আখের রস, চিড়া ভিজানো পানি পান করুন।

আপনার জীবন হোক অনাবীল সুখ, সমৃদ্ধি ও আনন্দের। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সুন্দর হোক আপনার আগামীর পথ চলা।


লেখক: মোঃ রিসালাত মীরবহর
সম্পাদক, অবেলার ডাক
বরিশাল, বাংলাদেশ।

Join Us:

অবেলার শপ: [Click]

আরও পড়ুন: ছোটঘর [Click]

টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]

হোয়াটস্ এ্যাপ গ্রুপে যুক্ত হতে: অবেলার ডাক [Click]


প্রতিদিন কবিতা লিখতে: অবেলার ডাক সাহিত্য পরিষদ [Click]

আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]

নিয়মিত ভিডিও কনটেন্ট পেতে: ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন [Click]

আসুন সুস্থ ধারার সাহিত্য চর্চায় সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেই [Click]

[লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখময় হোক আপনার আগামী অনাগত দিনগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ]

[আপনার সন্তানকে স্কুলে পাঠান। ধর্মীয় চর্চা অব্যাহত রাখুন। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সৎ ও সাধারণ জীবন যাপন করুন। অনলাইন জুয়া ও মাদকমুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। দূর্নীতিমুক্ত দেশ গড়ুন]

Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)

বিজ্ঞাপন: ০৩ [Top]

বিজ্ঞাপন: ০৪ [Below]

বিজ্ঞাপন: ০৫

বিজ্ঞাপন: ০৬